ঢাকা
২৫ অক্টোবর ২০২৬
Advertise with us

প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬   ৪৪ বার পঠিত
প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল করছে সরকার: আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

প্রবাসীদের জন্য বিশেষ ট্রাইব্যুনাল বা বিশেষ আদালত গঠন করার পরিকল্পনা হাতে নিয়েছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

তিনি বলেন, আমাদের শ্রম আদালত রয়েছে। বাংলাদেশের অভ্যন্তরে শ্রমিকদের জন্য বিশেষ শ্রম আদালত গঠন করা হয়েছে, শ্রমিক আইন করা হয়েছে। কিন্তু আমাদের প্রবাসীরা বিদেশ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর পর যখন পরিবারের সদস্যদের কাছে টাকা ফেরত চাইতে যান, কিংবা তাদের সম্পত্তি নিয়ে বিরোধ তৈরি হয়, তখন বছরের পর বছর তারা (প্রবাসীরা) আমাদের আইনজীবীদের পকেটে টাকা দেন, মামলা করতে থাকেন, তাদের জীবন শেষ হয়ে যায় মামলা টেকআপ (বিচারক কর্তৃক শুনানির জন্য কোনো নির্দিষ্ট মামলার কার্যক্রম) করতে গিয়ে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (রামরু) ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

আইনমন্ত্রী বলেন, প্রবাসীদের জন্য আমরা বিশেষ আদালত গঠন করব, বিশেষ করে ডিভিশনাল হেডকোয়ার্টারে। যে আদালত শুধুমাত্র প্রবাসীদের যেকোনো ধরনের সম্পদ সহায়তা দিতে পারবে, যেকোনো ধরনের প্রবাসী মামলা এই আদালত দেখতে পারবে—বিশেষায়িত আদালত। এই পরিকল্পনা আমরা হাতে নিয়েছি এবং আশা করি, এটা আমরা অচিরেই শুরু করতে পারব।

মো. আসাদুজ্জামান বলেন, শিগগিরই এটি আলোর মুখ দেখবে। এ ধরনের আদালত গঠনের বিষয়টি বর্তমানে খসড়া পর্যায়ে আছে।

অনুষ্ঠানে রামরুর উপদেষ্টা এবং অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সি আর আবরার, অ্যাকশন এইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবীর, রামরুর প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা বক্তব্য দেন। এ সময় অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক উপস্থিত ছিলেন।

Advertise with us
Advertise with us
Advertise with us