ঢাকা
১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম
সিনেমা হলের জন্য হাজার কোটি টাকা বরাদ্দ চান তথ্য প্রতিমন্ত্রী মিরপুরে শামীম হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক এমপি হাসনাতের ছেলে মঈনউদ্দীন নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েমের ফেসবুক পোস্ট পাগলা মসজিদে ৬ বছর ধরে জমা পড়া স্বর্ণ-রুপার ওজন মাপছে প্রশাসন বিরোধীদের সঙ্গে মোদী সরকারের ২০০ কর্মকর্তার যোগাযোগ, দাবি রাহুলের শাহজাহানপুরে বর্জ্য স্থানান্তর কেন্দ্রের সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন জিএম কাদেরকে গ্রেফতারের দাবিতে বাসার সামনে মিছিল, হামলার অভিযোগ ‘দুর্গাপূজা ঘিরে নাশকতা ও ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত বিএনপি’ নারী ও কন্যাশিশুকে পিছিয়ে রেখে উন্নতি সম্ভব নয়: রাষ্ট্রপতি ৫ ধাপে হবে ইউপি নির্বাচন, প্রথমটি ২১ জানুয়ারি
Advertise with us

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

ডেস্ক রিপোর্ট
সোমবার, ১২ অক্টোবর ২০২৬   ৩৪ বার পঠিত
ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে কমিশন সভা শুরু

ছবি: সংগৃহীত

বাসস :ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার সকাল ১১টার দিকে প্রধান নির্বাচন কমিশনার এ. এম. এম. নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সভা শুরু হয়েছে।

বৈঠকে অন্য চারজন নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

ইসির কর্মকর্তারা জানান, সভার আলোচ্যসূচিতে রয়েছে- স্থানীয় সরকার পরিষদের নির্বাচনসমূহের বিষয়ে আলোচনা। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নির্ধারণ।

পার্সোনালাইজেশন সেন্টারে অবস্থিত মেশিনসমূহের অবস্থা, রক্ষণাবেক্ষণ, কার্ড প্রিন্ট, বকেয়া বিল পরিশোধ, নতুন চুক্তি সম্পাদন ইত্যাদি বিষয়ে গঠিত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা ও সিদ্ধান্ত প্রদান। জাতীয় নির্বাচন পদক নীতিমালা ২০২৫-এর খসড়া অনুমোদন এবং বিবিধ।

এর আগে, গত বৃহস্পতিবার নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ জানিয়েছিলেন, সোমবার কমিশন সভায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ চূড়ান্ত করা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us