ঢাকা
১০ অক্টোবর ২০২৬
শিরোনাম
২০৩৪ সালের অর্থনৈতিক লক্ষ্যমাত্রা অর্জনে দক্ষ মানবসম্পদ গড়তে হবে: ববি হাজ্জাজ ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮০ তীব্র ধোঁয়াশায় বিপর্যস্ত মালয়েশিয়া, রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে স্কুল বন্ধ ঘোষণা আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা প্রধানমন্ত্রীর কাছে আবরার ফাহাদের নামে কুষ্টিয়ায় গড়াই নদীর ওপর সেতু নির্মাণের দাবি পরিবারের প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের সাক্ষাৎ কোরআন শিক্ষা উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর ১২ অক্টোবর ইউপি নির্বাচনের সময় জানানো হবে : ইসি সানাউল্লাহ
Advertise with us

ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬   ২৩ বার পঠিত
ফুটপাত দখলের চেষ্টা করলে জনগণকে নিয়ে প্রতিহত করা হবে: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

মিরপুর-১০সহ ঢাকার সব জায়গায় ফুটপাত দখলমুক্ত করা হবে বলে ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না, কেউ দখল করার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।

শুক্রবার রাজধানীর মিরপুরে জুলাই গ্রাফিতি রিমেক কার্যক্রমের অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।

তিনি বলেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে।

গ্রাফিতি অঙ্কন প্রসঙ্গে তিনি বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না, যারা দেশে আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে তাদের গ্রাফিতিতে রাখা হবে।

Advertise with us
Advertise with us
Advertise with us