ঢাকা
২৮ জুন ২০২৬
শিরোনাম
একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী
Advertise with us

ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৮ জুন ২০২৬   ১৬ বার পঠিত
ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি  ছবি: সংগৃহীত

পূর্ব ফ্রান্সের টম্বলেইন শহরে স্কাইডাইভার বহনকারী একটি বেসামরিক বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ১১ জন নিহত হয়েছে। রবিবার (২৮ জানুয়ারি) একটি শপিং সেন্টারের কাছে জনবসতিপূর্ণ এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। স্থানীয় কর্মকর্তাদের তথ্যমতে, একটি প্যারাসুট প্রশিক্ষণ স্কুলের ব্যবহৃত বিমানটি ন্যান্সি-এসি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়। এতে পাঁচজন শিক্ষার্থী, পাঁচজন প্রশিক্ষক ছিলেন।

বিমান বিধ্বস্তের পর পুলিশ জনসাধারণকে মুরথ-এ-মোসেল এলাকার বিমানঘাঁটি সংলগ্ন এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে। ফ্রান্সের পরিবহনমন্ত্রী ফিলিপ তাবারো জানিয়েছেন, তিনি এবং স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনেজ দুর্ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন। তিনি এই ঘটনাকে একটি ‘ভয়াবহ ট্র্যাজেডি’ হিসেবে অভিহিত করেছেন। অন্যদিকে মুরথ-এ-মোসেল অঞ্চলের প্রিফেক্ট (প্রশাসনিক প্রধান) ইভ সেগি জানিয়েছেন, এই ঘটনায় কোনো পথচারী বা সাধারণ মানুষ আহত হননি।

ফরাসি সম্প্রচারমাধ্যম বিএফএম-কে সেগি বলেন, বিমানটি বিমানঘাঁটির সীমানায় একটি আবাসন এলাকার ঠিক পাশেই প্রায় খাড়াভাবে নিচে পড়ে যায়। সৌভাগ্যবশত এতে আর কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অর্ডার অফ ইন্ডিপেন্ডেন্ট নার্সেস’-এর মার্থ-এ-মোসেল শাখার সভাপতি থিয়েরি পেচি বিএফএম জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত স্কাইডাইভারদের অর্ধেকই ছিলেন নার্স। সূত্র: এএফপি, বিবিসি, সিএনএন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930