ঢাকা
০৪ অক্টোবর ২০২৬
শিরোনাম
প্রতিহিংসার রাজনীতিতে বিএনপি বিশ্বাস করে না: সমাজকল্যাণমন্ত্রী জিয়াউর রহমানের পথ অনুসরণ করেই হবে ফারাক্কা চুক্তি: পানিসম্পদ প্রতিমন্ত্রী আমার মুক্তিযুদ্ধ করে পাওয়া দেশে আমার হাতে হাতকড়া, আক্ষেপ নিয়ে বললেন জামায়াত নেতা বাংলাদেশে আমরা এখন মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা রাষ্ট্রের দায়িত্ব পালনে আলেম-ওলামাদের কাজ করার আহ্বান জামায়াত আমিরের আখতারুজ্জামানের রিমান্ড মঞ্জুর রাড্ডাকাণ্ডে রফিকুল ইসলাম জিন্নাহ ওরফে আওলাদ গ্রেফতার বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ঢাকা শহরের সাব-রেজিস্ট্রারদের পোস্টিংয়ের ক্ষেত্রে লটারি ব্যবস্থা চালুর উদ্যোগ
Advertise with us

সিলেটে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনগ্রেফতার

ডেস্ক রিপোর্ট
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬   ২৬ বার পঠিত
সিলেটে বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ২৬ জনগ্রেফতার

ছবি: ফাইল ছবি

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৮১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার এসএমপি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী, ম্যাজিস্ট্রেটের সাজাপ্রাপ্ত আসামি এবং মহানগর অধ্যাদেশে গ্রেফতার ব্যক্তিরা রয়েছেন।

অভিযানকালে ৮১৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তবে উদ্ধার হওয়া মাদকের সঙ্গে সংশ্লিষ্ট গ্রেফতার ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও মাদক উদ্ধারের স্থান সম্পর্কে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

অন্যদিকে, মহানগরীর বিভিন্ন সড়কে ট্রাফিক পুলিশের অভিযানে ৫৯টি যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে ২৮টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং ৩১টি যানবাহন আটক করা হয়েছে।

এসএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Advertise with us
Advertise with us
Advertise with us