ঢাকা
০১ অক্টোবর ২০২৬
শিরোনাম
স্বরাষ্ট্রমন্ত্রীর কথায় মানুষ হাসবে : গোলাম পরওয়ার ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান চলবে : ডিএনসিসি প্রশাসক চীনের বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তার আহ্বান রাষ্ট্রপতির বাংলাদেশি চিকিৎসকদের জন্য চীন-পাকিস্তান দুয়ার খুলে দিয়েছে: স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় মালামাল উদ্ধার ‘জেলা হাসপাতালে ১০ ও মেডিক্যাল কলেজে ৫০ ডায়ালাইসিস মেশিন বসাবে সরকার’ অক্টোবর-নভেম্বরে আসছে ১৯ কার্গো এলএনজি: পেট্রোবাংলা মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ : সিটি করপোরেশনের ৩ গাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর চাঁদাবাজ-সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ১৩০ বারের মতো পেছাল সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল
Advertise with us

আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

ডেস্ক রিপোর্ট
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬   ৩৪ বার পঠিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

ধর্মের লেবাস ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বট বাহিনী-গুপ্তরা বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির সুযোগ কাউকে দেওয়া হবে না। সরকার সবল রয়েছে, সরকারকে দুর্বল ভাবার সুযোগ নেই।

বুধবার সকালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে ওলামা দলকে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এমন মন্তব্য করেন তিনি।

চিফ হুইপ বলেছেন, আইনশৃঙ্খলা উন্নতির জন্য যা যা প্রয়োজন তাই করা হবে। যে দেশে হাদির খুনিরা আশ্রয় পেয়েছে, তারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দুর্বল করার চেষ্টা করছে।

সংবিধান সংশোধন প্রসঙ্গে নূরুল ইসলাম মনি বলেন, সংশোধনের জন্য সব পক্ষের সাথেই বসা হচ্ছে।

এ সময় তিনি আরও বলেন, খতিব, পুরোহিতদের জন্য সরকার ভাতার ব্যবস্থা করেছে। বিএনপি তাদের মুল্যবোধকে এগিয়ে নেওয়ার জন্য যা প্রয়োজন তা করছে।

Advertise with us
Advertise with us
Advertise with us