ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জাসদ কার্যালয়ে যুবদলের অবস্থান গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী: জিএম কাদের যুবদলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় জরুরি নির্দেশনা সালমান মুক্তাদিরকে মিথ্যাবাদী রাখাল বালক বললেন আবিদুল ইসলাম খান প্রাথমিকে নিয়োগ বিতর্ক, শিক্ষামন্ত্রীর আশ্বাসে আন্দোলন স্থগিত জাতিসংঘে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অংশগ্রহণে মন্ত্রিসভার অভিনন্দন রাষ্ট্রপতির সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূত ও ইইউ প্রতিনিধিদলের সাক্ষাৎ মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ আগে মানসম্মত সেবা নিশ্চিত করুন, পরে ভাড়া সমন্বয়ের বিষয়টি বিবেচনা করা হবে: সড়কমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ অস্ত্র নয়, জনগণই এ দেশের সবচেয়ে বড় শক্তি: ফয়জুল করীম
Advertise with us

মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬   ২৬ বার পঠিত
মাদকসেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ

ছবি: ফাইল ছবি

মাদকসেবনের বিরোধের জেরে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের কদমতলা গ্রামে কৃষক মানসুর মোল্যাকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত মানসুর কদমতলা গ্রামের হাবি মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদকসেবনের প্রতিবাদ করায় গত শুক্রবার নড়াইলের পেড়লী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার (সদস্য) কাসেদ মোল্যার সঙ্গে হাসিব মোল্যার বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে অভিযুক্ত হাসিব ইউপি মেম্বার কাসেদ মোল্যাকে কিল-ঘুষি মারেন।

এরপর শনিবার রাত ১০টার দিকে হাসিব কদততলা ত্রি-মোহনার মোড়ের দোকানে গেলে মানসুর ও নূর ইসলাম অভিযুক্ত হাসিবের কাছে মেম্বার কাসেদকে মারধরের বিষয়টি জানতে চান। দুইপক্ষের বাগবিতণ্ডার এক পর্যায়ে ধারালো হাসিব মোল্যা তার কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে মানসুর ও নূর ইসলামকে কুপিয়ে জখম করে। গুরুতর আহত মানসুরকে খুলনায় নেওয়ার পথে জামরিলডাঙ্গা এলাকায় পৌঁছালে তিনি মারা যান।

আহত নূর ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনার পর অভিযুক্ত যুবক কদমতলা গ্রামের লিপটন মোল্যার ছেলে হাসিব মোল্যা (২০) পালিয়ে যায়।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। নিহত মানসুরের মরদেহের ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে হাসিব মোল্যাকে আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us