ঢাকা
২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সাইবার সুরক্ষা আইনে বিরোধী দল ও সাংবাদিকদের হয়রানির আশঙ্কা জামায়াতের গাজী নজরুলের বিষয়ে চিঠি পেলে আইন অনুযায়ী ব্যবস্থা: ইসি সচিব ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ অন্য দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম : রিজভী পরিত্যক্ত অবস্থায় ১০ ককটেল উদ্ধার স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী মালয়েশিয়ার উদ্দেশে চিফ হুইপের ঢাকা ত্যাগ দেশজুড়ে ৩ মাসের ডিজিটাল ডেঙ্গু সচেতনতা ক্যাম্পেইন, কনটেন্ট তৈরির আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দেশের ভবিষ্যৎ অর্থনীতিতে গুরুত্বপূর্ণ খাত হতে পারে ব্লু ইকোনমি : শিক্ষামন্ত্রী দেশের মানুষের কণ্ঠ নিয়ে বিশ্ব দরবারে যাচ্ছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
Advertise with us

রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি

ডেস্ক রিপোর্ট
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
রাবি শিক্ষার্থীকে মারধর ও ভাঙচুরের ঘটনায় রেলের তদন্ত কমিটি

ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী আইয়ুবকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে রেলওয়ে স্টেশনে ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

তদন্ত কমিটিতে রয়েছেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা, পাকশী বিভাগীয় চিকিৎসক কর্মকর্তা, পাকশী বিভাগীয় সংকেত ও টেলি যোগাযোগ প্রকৌশলী, পাকশী কমান্ড্যান্ট রেলওয়ে নিরাপত্তা বাহিনী।

এরআগে একই ঘটনাকে কেন্দ্র করে এনআরবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা হলেন আরিফ হোসেন, রোকন উদ্দিন, শফিকুল ইসলাম, শাহাদত হোসেন। রবিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এনআরবির চিফ কমান্ড্যান্ট মোহা. আশাবুল ইসলাম সই করা এক দপ্তরাদেশে রাজশাহীতে রেলওয়ে স্টেশনে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বাংলাদেশ রেলওয়ের চারজনকে সাময়িক বরখাস্ত করা হয়।

রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও টিটিরা মারধরের ঘটনায় স্টেশন ঘেরাও করে শিক্ষার্থীরা। অবরোধ করায় ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে রেল কর্তৃপক্ষ। তবে সোমবার (২১ সেপ্টেম্বর) রাজশাহী থেকে অন্য সব রুটে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। সকাল থেকে বিভিন্ন রুটে সঠিক সময়ে ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে।

বিষয়টি রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক আহম্মদ হোসেন মাসুমের ফোনে একাধিবার কল করা হলেও তিনি রিসিভ করেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের এক কর্মকর্তা তদন্ত কমিটির বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us