ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ চীনের সঙ্গে স্বাস্থ্য সহযোগিতা আরও জোরদারে গুরুত্ব দিলেন স্বাস্থ্যমন্ত্রী শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস যাত্রা বিরতিতে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী, বিমানবন্দরে স্বাগত জানালেন মন্ত্রী -প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপহার দেয়া বাড়িতে উঠলেন ফুটপাতে বসবাস করা গোলাপি বেগম গুম বন্ধে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ ফেরানোর দাবি আখতারের জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন রাশেদ খাঁনের কাজই জামায়াত-শিবিরের বিরুদ্ধে ‘নেগেটিভ’ কথা বলা: সাদ্দাম বিএনপি সরকার গুমের ঘটনার তদন্ত চায় না: নাহিদ ইসলাম শান্তিপূর্ণ গণতান্ত্রিক কর্মসূচিতে কোনোভাবেই যেন বাধা না হয় : গোলাম পরওয়ার
Advertise with us

জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার সহযোগিতা করবে: রাশেদ খাঁন

ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, জামায়াতের লং মার্চ অযৌক্তিক হলেও সরকার ভিন্নমতকে শ্রদ্ধা করে। তাই সরকার এই লং মার্চে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।

তিনি বলেন, ‘বর্তমান সরকারের সাত মাস চলছে। গত ছয় মাসে সরকারের কার্যক্রম জনগণের কাছে অত্যন্ত প্রশংসিত হয়েছে। তবে এই লং মার্চের মাধ্যমে জামায়াত সরকারের বিরুদ্ধে সুপরিকল্পিতভাবে ষড়যন্ত্র করছে।

শুক্রবার রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বিআরইউআর)-এর ১ নম্বর গেট এলাকা পরিদর্শনের সময় সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থান চলাকালে ১৬ জুলাই তারিখে পুলিশের গুলিতে শহীদ আবু সাঈদ এই স্থানেই নিহত হয়েছিলেন।

রাশেদ খাঁন বলেন, লং মার্চ হলো আন্দোলনের একটি ‘চূড়ান্ত কর্মসূচি’ এবং এমন একটি সম্ভাবনাময় সরকারের বিরুদ্ধে এটি শুরু করা উচিত নয়। জামায়াত আমির ডিসেম্বর থেকে সরকার পতনের আন্দোলনের কথা বলেছেন, যার ফলে আওয়ামী লীগের ফিরে আসার সুযোগ তৈরি হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us