ঢাকা
১৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
৫% কোটা পুনর্বহাল ও পার্বত্য চট্টগ্রামের শিক্ষা সংকট নিরসনে ছাত্র সমাবেশ ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়, বললেন আইনমন্ত্রী স্পিকারের সাথে জার্মান প্রতিনিধিদলের বৈঠক মাঝ আকাশে বাংলাদেশ বিমানে যাত্রীদের মারামারি শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক উদ্যোগ অব্যাহত: স্থায়ী কমিটি ’শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না’ মন্তব্য করা ওসি রাকিবুলকে গ্রেপ্তারে আইনি নোটিশ আওয়ামী লীগ ও অন্তর্বর্তীর অব্যবস্থাপনা বিএনপি সরকারকে সমাধান করতে হচ্ছে: রাশেদ খান ঢাকা-রংপুর লংমার্চ সফল করতে জামায়াতের গণসংযোগ ‘দেখি একটা ট্রাক ভাড়া করব এবার’ লংমার্চ নিয়ে নতুন পরিকল্পনা পাটওয়ারীর বিদেশে আরামের বদলে ১০ বছরের কারাবাসকেই বেছে নেব: আসিফ মাহমুদ
Advertise with us

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়, বললেন আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা উচিত নয়, বললেন আইনমন্ত্রী

ছবি: সংগৃহীত

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থান বজায় রেখে একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ধর্ম মানুষের বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা। ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়।

ঢাকা আইনজীবী সমিতির অডিটরিয়ামে আজ বৃহস্পতিবার বিকেলে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ধর্ম তার বিশ্বাস ও শ্রদ্ধার জায়গা এবং ইহকাল ও পরকালের বিষয়। ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে এসে মানুষের রক্তপাত ঘটানো উচিত নয়। সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে কোনো রাজনীতি বা ধর্মকে নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়। বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের। এ দেশের প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। সকল সম্প্রদায়ের সহাবস্থানের ভিত্তিতে একটি সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় সবাইকে ভূমিকা রাখতে হবে।

আইনমন্ত্রী আরও বলেন, শ্রীকৃষ্ণের জন্মকাহিনি থেকে অন্যায়, অত্যাচার ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা পাওয়া যায়। যত শক্তিশালীই হোক, অন্যায় ও নিষ্ঠুরতার পরিণতি থেকে কেউ রক্ষা পেতে পারে না।

একজন মানুষের ধর্মীয় পরিচয় যাই হোক না কেন, রাষ্ট্র ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে ন্যায়, সততা ও মানবিকতাই প্রধান বিষয়। আদালতে একজন আইনজীবীর পরিচয় তার ধর্মীয় পরিচয়ে নয়; তিনি একজন আইনজীবী হিসেবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় দায়িত্ব পালন করেন। সমাজের প্রতিটি ক্ষেত্রেও পারস্পরিক শ্রদ্ধা ও সম্প্রীতির এই চেতনা ধারণ করতে হবে-উল্লেখ করেন তিনি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us