ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩টিটি ২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সংকট নেই, একটি দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Advertise with us

যুবককে গুলি করে হত্যা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
যুবককে গুলি করে হত্যা

ছবি: সংগৃহীত

খুলনার দৌলতপুরে জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৮টার দিকে দৌলতপুর কুলি বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মুন্সি একটি জুট প্রেসের  শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত ঘটনাস্থলে এসে জলিল মুন্সিকে লক্ষ্য করে গুলি করেন। এতে তার বুকের ডান পাশে  ও পিঠে দুটি গুলি বিদ্ধ হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার প‌থে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে অংশ নেয়া তিনজনকে শনাক্ত করেছে পুলিশ। তাদেরকে গ্রেফতারের অভিযান চলছে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।

কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা জানার চেষ্টা করছি।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us