ঢাকা
১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৪, মামলা ৪৩টিটি ২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল জামায়াতের কারণে বিক্ষোভ মিছিল করার সাহস পাচ্ছে আ.লীগ: রাশেদ খাঁন সংকট নেই, একটি দুষ্টচক্র সার মজুতের চেষ্টা করছে: কৃষিমন্ত্রী যে কোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি : শফিকুর রহমান শিক্ষা হবে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনের মূল ভিত্তি : প্রতিমন্ত্রী হাবিব আমরা দেশকে পুনর্গঠন করতে চাইলে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না: প্রধানমন্ত্রী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
Advertise with us

২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

ডেস্ক রিপোর্ট
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬   ১৭ বার পঠিত
২ দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল

ছবি: ফাইল ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চালানোর ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। আগামীকাল রোববার ও সোমবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হবে।

শনিবার (১২ সেপ্টেম্বর) ছাত্রদলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আজ থেকে সারাদেশে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ শুরু হয়েছে।

এরই ধারাবাহিকতায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মশার প্রজননস্থল ধ্বংস, পরিচ্ছন্নতা নিশ্চিত এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তুলতে দুই দিনব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে ছাত্রদল।

কর্মসূচির আওতায় ১৩ ও ১৪ সেপ্টেম্বর সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ কর্মসূচি ঘোষণা করেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us