ঢাকা
২৬ জুন ২০২৬
শিরোনাম
শিবিরের ‘ফর্মুলায়’ তরুণদের মাদক থেকে বিরত রাখা সম্ভব: নুরুল ইসলাম প্রধানমন্ত্রীর দেশে ফেরা ঘিরে শোডাউন নয়, নেতাকর্মীদের বিএনপির নির্দেশ গুমের শিকার পরিবারের কষ্ট তুলে ধরে আবেগাপ্লুত বিএনপি মহাসচিব চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ইরানের পক্ষে যুদ্ধে নামা থেকে এরদোয়ানকে আটকান ট্রাম্প! টানা ৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ইসরায়েলকে লেবানন থেকে পুরোপুরি সরে যেতে হবে: আইআরজিসি
Advertise with us

তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৬ জুন ২০২৬   ১৩ বার পঠিত
তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিভ্রাট, অন্ধকারে ৬৮ হাজার পরিবার

ছবি: সংগৃহীত

রেকর্ডভাঙা তীব্র তাপপ্রবাহের কবলে পড়া ফ্রান্সে তাপমাত্রা সর্বোচ্চে পৌঁছানোর পূর্বাভাসের মধ্যেই দেশটির পশ্চিমাঞ্চলে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ৬৮ হাজার পরিবার।

গত বুধবার স্থানীয় সময় রাতের আগে সেখানে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফ্রান্সের আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, দেশের অর্ধেকেরও বেশি এলাকায় এখন ‘লাল সতর্কসংকেত’ জারি রয়েছে। বুধবার দিনশেষে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাপমাত্রা সর্বোচ্চ ৪৩ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে।

এর আগের দিন মঙ্গলবার ফ্রান্সের ইতিহাসে উষ্ণতম দিন রেকর্ড করা হয়, গড় তাপমাত্রা ছিল ২৯.৮ ডিগ্রি সেলসিয়াস। ওইদিন দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লান্দেস অঞ্চলের পিসোস গ্রামে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.৩ ডিগ্রি সেলসিয়াস। কেবল তাই নয়, এর আগে সোমবার দিবাগত রাতটিও ছিল ফ্রান্সের ইতিহাসের উষ্ণতম রাত, সে সময় দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ২৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় লা রোশেল শহরে স্থানীয় সময় ভোর ৫টাতেই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। প্রচণ্ড গরম থেকে বাঁচতে গিয়ে সম্প্রতি কয়েকদিনে ফ্রান্সে পানিতে ডুবে অন্তত ৪০ জনের মৃত্যুও হয়েছে। প্যারিস থেকে শুরু করে ব্রিটানি পর্যন্ত দেশের পশ্চিমাঞ্চলের বেশিরভাগ এলাকায় তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে, যা এ সপ্তাহের শেষ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

বোর্দো শহরে টানা তিন দিনের মতো ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রা ভাঙার রেকর্ড তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে। এর আগে ২০২৫ সালের ১১ অগাস্ট শহরটিতে সর্বোচ্চ ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। কিন্তু চলমান তাপপ্রবাহের মধ্যে সোমবার সেখানে ৪১.৮ ডিগ্রি এবং মঙ্গলবার ৪২.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

তবে শুক্রবার (২৬ জুন) থেকে গরম কিছুটা কমতে পারে এবং সপ্তাহান্তে তাপমাত্রা ধীরে ধীরে কমার পূর্বাভাস রয়েছে। তবে এই আবহাওয়া পরিবর্তনের সঙ্গে বজ্রঝড়, আকস্মিক বন্যা এবং বড় ধরনের শিলাবৃষ্টিও হতে পারে বলে সতর্ক করা হয়েছে।

তীব্র গরমের প্রভাব পড়েছে রাজধানী প্যারিসের ঐতিহাসিক পর্যটন কেন্দ্রগুলোতেও। ল্যুভ জাদুঘর চলতি সপ্তাহের শুরুর দিকে দ্বার আগেভাগেই বন্ধ করার ঘোষণা দিয়েছে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের ঐতিহাসিক ভবন অত্যন্ত নাজুক এবং জলবায়ু পরিবর্তনের সঙ্গে এটি পুরোপুরি মানিয়ে নেওয়ার উপযোগী নয়।

দিনের শেষে দর্শনার্থীদের ভিড়ের কারণে ভবনের ভেতরে গরম আরও বেড়ে যায়। তাছাড়া আইফেল টাওয়ারও মঙ্গলবার ও বুধবার স্বাভাবিক সময়ের তুলনায় আগে বন্ধ করা হচ্ছে। কর্তৃপক্ষ সতর্ক করেছে, তীব্র দাবদাহের কারণে দাবানলের ঝুঁকি অনেক বেড়ে গেছে। গত মঙ্গলবার একটি বনে এক ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ১৫০ জনেরও বেশি দমকলকর্মী কাজ করেছেন।

দাবদাহ ইউরোপের অন্যান্য দেশেও ছড়িয়ে পড়েছে। নেদারল্যান্ডসের কিছু অংশে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি রয়েছে। যুক্তরাজ্যের কিছু অংশে রেড অ্যালার্ট জারি আছে। বৃহস্পতিবার তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ইংল্যান্ড ও ওয়েলেসের অন্তত ১ হাজার স্কুল সম্পূর্ণ বা আংশিক বন্ধ ঘোষণা করা হয়েছে।

জার্মানিতে বেশ কয়েক দিন ধরে তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াসের ওপরে। কয়েক দিনের মধ্যে তাপমাত্রা ৪০ ছুঁতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মানিতে পাঁচ জনের মৃত্যু হয়েছে তাপপ্রবাহে। ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরেও পরিষেবা ব্যাহত হচ্ছে।

তাপপ্রবাহের কারণে ইতালির স্বাস্থ্য মন্ত্রণালয় দেশটির ১৫টি শহরে সর্বোচ্চ সতর্কবার্তা (রেড অ্যালার্ট) জারি করেছে। সেইসঙ্গে কিছু নির্দিষ্ট খাতে কাজের সময় কমানো বা সাময়িকভাবে কাজ স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

স্পেনের আবহাওয়া সংস্থাও দেশের বিভিন্ন অংশে রেড অ্যালার্ট জারি করে তাপমাত্রা ৪৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে সতর্ক করেছে; এর আগে দেশটির আন্দুজার এলাকায় তাপমাত্রা রেকর্ড ৪৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। বেলজিয়ামেও ক্লাসরুমে অতিরিক্ত গরম সইতে না পেরে একটি প্রাথমিক বিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা পাশের একটি ঠান্ডা গির্জায় সরিয়ে নেওয়া হয়েছে।

তথ্য সূত্র- আলজাজিরা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930