ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি : রেল প্রতিমন্ত্রী গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয় : রিজভী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
Advertise with us

দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ১৪ বার পঠিত
দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না

ছবি: ফাইল ছবি

জরুরি রক্ষণাবেক্ষণ ও পাইপলাইন স্থানান্তরের কাজের কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ৮ ঘণ্টা এবং বগুড়া শহর ও আশপাশের এলাকায় টানা ২০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাস গ্যাস ও পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল) পৃথক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

তিতাস গ্যাসের বিজ্ঞপ্তি অনুযায়ী, শাহজাহানপুর রেল ক্রসিং এলাকায় রেললাইনের দুই পাশে ভালভ স্থাপন এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের বিতরণ লাইন স্থানান্তরের কাজের জন্য বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় বাসাবো, খিলগাঁও, মাদারটেক, শাহজাহানপুর, সিপাহীবাগ, তিলপাপাড়া, মালিবাগ, শান্তিবাগ, তালতলা মার্কেট ও আশপাশের এলাকায় আবাসিক ও বাণিজ্যিক সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। পাশাপাশি সংলগ্ন এলাকায় গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে।

অন্যদিকে, পিজিসিএল জানিয়েছে, বনানী থেকে তিনমাথা পর্যন্ত গ্যাস পাইপলাইনের জরুরি টাই-ইন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত বগুড়া শহর ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এতে বগুড়া শহর ও সংলগ্ন এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প-কারখানা, ক্যাপটিভ পাওয়ার ও সিএনজি স্টেশনসহ সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহ বন্ধের আওতায় থাকবেন।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস ও পিজিসিএল কর্তৃপক্ষ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us