ঢাকা
০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ডেঙ্গুতে ১৩৭ মৃত্যু, প্রতিরোধে ১২ সেপ্টেম্বর থেকে তিন মাসের অভিযান উত্তরায় শপিং মলে আগুন, ঘণ্টাখানেক পর নিয়ন্ত্রণে দুদকের অনুসন্ধান রাজনৈতিক হয়রানির অংশ : আসিফ মাহমুদ পুলিশকে বেআইনি নির্দেশনা দেবে না কমিশন : সিইসি শিক্ষায় বিনিয়োগ ব্যয় নয়, ভবিষ্যতের ভিত্তি : রেল প্রতিমন্ত্রী গ্যাস-জ্বালানি বৈশ্বিক সংকট, এককভাবে সমাধান সম্ভব নয় : রিজভী পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ভয়াবহ আগুন, বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় দেশের যেসব এলাকায় বৃহস্পতিবার গ্যাস থাকবে না
Advertise with us

অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নিন্দা ও প্রতিবাদ জানাল মহিলা জামায়াত

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ২৫ বার পঠিত
অভিনেত্রী বাঁধনের ওপর হামলা: নিন্দা ও প্রতিবাদ জানাল মহিলা জামায়াত

ছবি: ফাইল ছবি

ইতালির মেস্ট্রেতে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও কুৎসিত আচরণের ঘটনায় তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার এই প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে তিনি বলেন, বিদেশের মাটিতে গিয়ে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না। রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক, তা কাউকে গায়ে হাত তোলার বা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।

তিনি আরও বলেন, জুলাই আন্দোলনে অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন। এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে।

জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের কাছে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানাচ্ছে। একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে অবিলম্বে বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছে।

মহিলা বিভাগীয় প্রচার সেক্রেটারি অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us