ঢাকা
১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
মুশতাকের চোখে বিশ্বের সেরা তিন স্পিনারের একজন বাংলাদেশের গণমাধ্যম স্বাধীন না হলে গণতন্ত্র ও আইনের শাসন শক্তিশালী হবে না : রিজভী নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনারের পরিচয়পত্র পেশ রাজধানীর মহাখালীতে পরিত্যক্ত ভবনে আগুন সাইবার সুরক্ষা আইনে গণমাধ্যমের কণ্ঠরোধের সুযোগ থাকবে না: তথ্যমন্ত্রী পল্লবী-রূপনগরে পানির সংকট দূর করতে নতুন পাম্প, হবে সরকারি হাসপাতাল : প্রতিমন্ত্রী বৈধ প্রার্থী হিসেবে যে কেউ স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে: প্রতিমন্ত্রী ডেঙ্গু চিকিৎসায় সব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক-সরঞ্জাম দেয়া হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনে উপ-নির্বাচন আগামী ২৯ অক্টোবর : ইসি সচিব ক্যামেরা বন্ধ, পরিদর্শনে বাধা, ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আইএইএর নালিশ
Advertise with us

আরও কমল স্বর্ণের দাম

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬   ২৩ বার পঠিত
আরও কমল স্বর্ণের দাম

ছবি: ফাইল ছবি

তেজাবি স্বর্ণের দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে। প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে। সকালে এই দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন জুয়েলারি ব্যবসায়ীরা।

নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ১০৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ৩৪ হাজার ৩৮ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে দুই লাখ ২৩ হাজার ৫৪০ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৯৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯১ হাজার ৯৩১ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ৭০০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ টাকা ৫৬ হাজার ৮২২ টাকা।

এর আগে, গত ৬ সেপ্টেম্বর ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ২১৬ টাকা কমিয়ে দুই লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ হাজার ১০০ টাকা কমিয়ে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা কমিয়ে এক লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪৫৮ টাকা কমিয়ে এক লাখ টাকা ৫৭ হাজার ৫২২ টাকা নির্ধারণ করা হয়।

এদিকে, স্বর্ণের দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ১১৭ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ১৭৫ টাকা বাড়িয়ে চার হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ১১৬ টাকা বাড়িয়ে তিন হাজার ২০৭ টাকা নির্ধারণ করা হয়।

এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১১৩ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৫৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৫৭ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল, আর কমানো হয়েছিল ২৯ বার।

দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণে ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে দুই লাখ ৮৬ হাজার এক টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল স্বর্ণের সর্বোচ্চ দাম।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us