ঢাকা
০৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই পরিচয় গোপন রেখে দেওয়া হবে পুরস্কার গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগকে ‘সাধারণ ক্ষমা’ করে জামায়াত: রাশেদ খাঁন রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ তাজা ইলিশ চেনার উপায় শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের উদ্বোধন ১৬ ডিসেম্বর : বিমানমন্ত্রী রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫০২, মামলা ৭১টি চ্যাম্পিয়নস লিগের এবারের মৌসুমে চালু হচ্ছে যেসব নতুন নিয়ম পশ্চিম তীরের ইসরায়েলি বসতিতে বাণিজ্য নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য জাতিসংঘ অধিবেশনে আজ সভাপতির দায়িত্ব নেবেন ড. খলিলুর রহমান
Advertise with us

সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬   ৯ বার পঠিত
সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই বাঁধনের ওপর হামলা: পাটওয়ারী

ছবি: ফাইল ছবি

গণহত্যার বিচার না করায় এবং সন্ত্রাসীদের প্রতি নমনীয়তা দেখানোর কারণেই অভিনেত্রী বাঁধনের ওপর হামলা হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী এ মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, জুলাই গণহত্যার বিচার ও সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিশ্চিত না করে তাদের প্রতি নমনীয়তা দেখানোর ফলেই আজ ইতালির ভেনিসে জুলাইযোদ্ধা অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার মতো ঘটনা ঘটছে।

jagonews24.com

তিনি আরও লেখেন, বিচারহীনতা ও আপসের রাজনীতি বন্ধ করুন। জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া যাবে না। বাঁধনের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

এর আগে, অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তাকারীরা যতটা না বাঙালি ভাই, তার চেয়ে বেশি খুনিদের দালাল বলে মন্তব্য করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, যারা আপনাকে (বাঁধন) আক্রমণ করেছে তাদের আপনি ‌‘বাঙালি ভাই’ হিসেবে সম্বোধন করেছেন। তারা যতটা না বাঙালি ভাই তার চেয়ে বেশি খুনিদের দালাল, বিবেকবোধ বিক্রি করে দেওয়া এক একটা নরপশু।

এক ফেসবুক পোস্টে সারজিস আলম লেখেন, আজমেরী হক বাঁধন, আমরা আপনাকে নিয়ে গর্বিত। আপনি এই দেশের জন্য লড়াই করেছেন, দেশের মানুষকে স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য লড়াই করেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us