ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের
Advertise with us

গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১৮ বার পঠিত
গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি

ছবি: সংগৃহীত

ঢাকা-৪ আসনের সংসদ সদস্য জয়নুল আবেদীন জাতীয় সংসদে বলেছেন, তীব্র গ্যাস সংকটের কারণে আবাসিক ও শিল্প খাতের উৎপাদন ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাস সরবরাহ করতে না পারলে গ্রাহকদের কাছ থেকে যেন কোনো বিল নেওয়া না হয়। একই সঙ্গে শিল্পাঞ্চলের গ্যাস প্রবাহ স্বাভাবিক করতে সংশ্লিষ্ট মন্ত্রীর প্রতি জোর দাবি জানান তিনি।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে তিনি এই দাবি জানান। নিজের নির্বাচনি এলাকার সংকটের কথা তুলে ধরে জামায়াতের এই সংসদ সদস্য বলেন, ‘আমার ঢাকা-৪ আসনের শ্যামপুর, কদমতলী ও যাত্রাবাড়ী এলাকা নিয়ে গঠিত ৯টি ওয়ার্ডে তীব্র গ্যাস সংকট চলছে। দিন দিন এই সংকট আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। অবস্থা এমন দাঁড়াতে পারে, ওই এলাকার শিল্পাঞ্চলগুলো বন্ধের পথে চলে যাবে এবং বেকারত্ব বৃদ্ধি পাবে।’

শিল্প ও আবাসিক খাতের করুণ চিত্র তুলে ধরে জয়নুল আবেদীন বলেন, ‘আমাদের এলাকার ৮০ শতাংশ আবাসিক এলাকায় গ্যাস নেই। এছাড়া শ্যামপুর শিল্পাঞ্চলের মালিকরা আমাকে তথ্য দিয়েছেন, গ্যাসের অভাবে তাদের উৎপাদন ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। কোনো কোনো ক্ষেত্রে মাত্র ৩০ শতাংশ উৎপাদন নিয়ে তাদের চলতে হচ্ছে।’ সরকারের মূল লক্ষ্য যেখানে বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করা, সেখানে এই পরিস্থিতি চলতে থাকলে বেকারত্ব আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘ঢাকা-৪ অঞ্চলে আবাসিক ও শিল্প খাতে গ্যাস সরবরাহ দ্রুত স্বাভাবিক করতে হবে। একই সঙ্গে ঠিক কী কারণে গ্যাস দেওয়া যাচ্ছে না এবং কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে, তা জনগণের কাছে স্পষ্ট করতে হবে।’

সরকারের প্রতি সুনির্দিষ্ট প্রস্তাব রেখে এই সংসদ সদস্য বলেন, ‘যে কয়দিন আমরা গ্রাহকদের গ্যাস দিতে পারব না, সে কয়দিন যেন তাদের কাছ থেকে বিল না নেওয়া হয়। কিন্তু বর্তমানে গ্রাহকদের বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। এ বিষয়ে মন্ত্রী মহোদয়কে যথাযথ ও কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us