ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের
Advertise with us

এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ২০ বার পঠিত
এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের

ছবি: সংগৃহীত

জ্বালানি সংকট, বিদ্যুৎ-গ্যাস ও পানির সমস্যা এবং মূল্যস্ফীতির প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণ শাখা।
আগামীকাল শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে ওই বিক্ষোভ মিছিল শুরু হবে।

আজ বৃহস্পতিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচির বিষয়ে জানানো হয়েছে।

এতে বলা হয়, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে জ্বালানি সংকট, গ্যাস-বিদ্যুৎ-পানি সমস্যা ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ ছাড়া মিছিল শেষে তিনি দলের পক্ষ থেকে আরও বৃহৎ কর্মসূচির ঘোষণা দেবেন বলেও গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us