ঢাকা
০৪ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
নেপালে বন্যা-ভূমিধস: ১০ লাখ ডলার সহায়তা দিলো বাংলাদেশ র‌্যাব বিলুপ্তিতে একমত: নতুন বাহিনী নিয়ে সংসদে ‘বাহাস’ র‌্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনের বিল সংসদে উত্থাপন জুলাই সনদ বাস্তবায়নে দ্রুত বিল আনা হবে, সংসদে ওয়াদা স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে আবেগঘন বক্তব্যের পর প্রধানমন্ত্রীর সঙ্গে মির্জা আব্বাসের সাক্ষাৎ গ্যাসের অভাবে শিল্পোৎপাদন ৫০ থেকে ৭০ শতাংশ কমেছে: সংসদে জামায়াত এমপি জিয়াউর রহমান ও খালেদা জিয়াকে নিয়ে লেখা বই শিশুদের অনুপ্রাণিত করবে: ডা. জুবাইদা স্থানীয় নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা এনসিপির দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ এবার বিদ্যুৎ-গ্যাস সংকট ও মূল্যস্ফীতির প্রতিবাদে বিক্ষোভের ডাক ইসলামী আন্দোলনের
Advertise with us

দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬   ১৫ বার পঠিত
দুদকের অনুসন্ধানে সমস্যা নেই, তবে অভিযোগগুলো ভিত্তিহীন: আসিফ মাহমুদ

ছবি: ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধান নিয়ে এবার মুখ খুললেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি জানান, দুদক অনুসন্ধান করতে চাইলে তাঁর কোনো সমস্যা নেই। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো ভিত্তিহীন।

আজ বৃহস্পতিবার দুদকের অনুসন্ধানের বিষয়ে তাঁর সঙ্গে এক বিশ্বস্ত গণমাধ্যম যোগাযোগ করলে তিনি এ মন্তব্য করেন।

এর আগে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে তাঁর দায়িত্ব পালনের সময়ে কর্মকর্তা-কর্মচারীদের নিয়োগ, পদোন্নতি ও বদলি-সংক্রান্ত তথ্য-নথি চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠায় দুদক। একই সঙ্গে ৩৮ জন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার চলতি দায়িত্ব অর্পণ, বাতিল ও পদায়ন-সংক্রান্ত নথিও চাওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার দুদকের উপপরিচালক ও অনুসন্ধান দলের নেতা মো. জাহিদ কালামের সই করা চিঠিটি পাঠানো হয়। চিঠিতে ১০ সেপ্টেম্বরের মধ্যে এসব তথ্য ও নথি সরবরাহ করতে বলা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us