ঢাকা
৩০ আগস্ট ২০২৬
Advertise with us

রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

ডেস্ক রিপোর্ট
রবিবার, ৩০ আগস্ট ২০২৬   ৮ বার পঠিত
রংপুরে চার খুন: ছাড়া পেলেন সিদ্ধার্থের বাবা ও ভাই

ছবি: সংগৃহীত

রংপুর নগরীর মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দিয়েছে গোয়েন্দা পুলিশ।

শনিবার রাতে তাদেরকে তদন্তের কাজে জিজ্ঞাসা করা হয়েছে বলে জানিয়েছেন রংপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র ও উপকমিশনার ডিবি সনাতন চক্রবর্তী। এর আগে বিকালে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়।

উপকমিশনার সনাতন চক্রবর্তী বলেন, হত্যার ঘটনার পর থেকে গত কয়েকদিন ধরে আসামি সিদ্ধার্থ দাসের বাবা ও ভাইকে ডিবি অফিসে আসতে বলা হয়েছিল। কিন্তু তারা বাসা থেকে অন্য কোথাও যাবেন না বলে জানান। বিকালে তদন্তের জন্য সিদ্ধার্থের বাবা বিনয় দাস ও ভাই পার্থ দাসকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

গত ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া (দাসপাড়া) এলাকায় তালাবদ্ধ একটি বাড়ি থেকে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী, তার স্ত্রী, মেয়ে ও ছেলেসহ চারজনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়। তারা আদালতে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us