ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করবে সরকার: শামা ওবায়েদ
Advertise with us

এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬   ১৮ বার পঠিত
এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি

ছবি: সংগৃহীত

ফরিদপুরে অভিনেতা ফজলুর রহমান বাবুর গ্রামের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার দুপুরে ফরিদপুর কোতয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তিনি।

ফরিদপুর শহরের পশ্চিম আলীপুর এলাকায় ‘কামরাঙ্গা’ নামে পরিচিত বাবুর বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

অভিনেতা জানান, তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। মাসে এক-দুবার গ্রামের বাড়িতে আসেন। প্রায় ১৫ দিন আগে বাড়িতে গিয়ে দুইদিন অবস্থান করে আবার ঢাকায় চলে যান।
সোমবার (২৪ আগস্ট) রাতে বাড়িতে ফিরে লাইট জ্বালাতে গিয়ে দেখেন বিদ্যুৎ নেই। পরে বাইরে গিয়ে দেখতে পান, বিদ্যুতের মেইন লাইনের তার চুরি হয়ে গেছে। এরপর ছাদে গিয়ে দেখতে পান, এসির তারও নেই। এছাড়া বাইরে থাকা আরও কিছু মালামালও চুরি হয়েছে। তিনি জানান, খোঁজ নিয়ে জানতে পারেন, শুধু তার বাড়িতেই নয়, আশপাশের আরও কয়েকটি বাড়িতেও একইভাবে বিদ্যুতের তারসহ বিভিন্ন মালামাল চুরি হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান জানান, অভিনেতা ফজলুর রহমান বাবু তার বাসভবনে বিদ্যুতের তার চুরির ঘটনায় থানায় এসে সাধারণ ডায়েরি করেছেন। চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us