ঢাকা
২৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশে পোস্টগ্র্যাজুয়েট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে: শিক্ষামন্ত্রী ব্যবসা-বাণিজ্যের পথে বাধা যত গভীরই হোক, তা দূর করা হবে: অর্থমন্ত্রী চাঁদাবাজ-সন্ত্রাসীদের না ধরলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী ছানি অপারেশন ক্যাম্প পরিদর্শন করলেন ডা. জুবাইদা রহমান ই-হেলথ প্ল্যাটফর্মের পাইলট প্রকল্প শুরুর নির্দেশ প্রধানমন্ত্রীর ভারতকে সীমান্তহত্যা ও পুশইন বন্ধ করতে হবে: রাশেদ খান মূল্যবোধভিত্তিক পেশাদারিত্ব প্রাতিষ্ঠানিক সংস্কারের স্তম্ভ: আনসার মহাপরিচালক ছাত্রলীগ নেত্রীর ফেসবুকে ‘বিস্ফোরক মন্তব্য’, কড়া জবাব ছাত্রদলের নেত্রীর যদি তথ্য মন্ত্রণালয় পান, তাইলে মিডিয়ায় শ্বশুরবাড়ির প্রভাব না বাড়লেই মঙ্গল: এনসিপি নেত্রী মনিরা ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’, ঝুঁকিতে ইরানের প্রধান বাণিজ্যিক অংশীদাররা
Advertise with us

স্মিথকে ফেরালেন শরিফুল, লিড অর্ধশতক ছাড়িয়েছে

ডেস্ক রিপোর্ট
শনিবার, ২২ আগস্ট ২০২৬   ১৭ বার পঠিত
স্মিথকে ফেরালেন শরিফুল, লিড অর্ধশতক ছাড়িয়েছে

ছবি: সংগৃহীত

পঞ্চাশের আগে তিন উইকেট হারানোর পর চমৎকার জুটি গড়ে ফেলেছিলেন স্টিভেন স্মিথ ও ক্যামেরন গ্রিন। নতুন স্পেলে বোলিংয়ে এসে প্রথম ওভারেই স্মিথকে ফিরিয়ে দিয়ে এই জুটি ভেঙে দিয়েছেন শরিফুল ইসলাম।

ওভার দ্য উইকেট থেকে শরিফুলের অফ স্টাম্প লাইনে করা ডেলিভারি স্টাম্প কাভার করে ডিফেন্সের চেষ্টা করেন স্মিথ। বল লাগে তার সামনের প্যাডে। জোরাল আবেদনে কিছুক্ষণ সময় নিয়ে আঙুল তুলে দেন আম্পায়ার।

রিভিউ নেন স্মিথ। রিপ্লেতে দেখা যায়, বলের ইমপ্যাক্ট ও উইকেট- দুটোই ছিল আম্পায়ার্স কল। অর্থাৎ আম্পায়ার আউট দেওয়ায় রিভিউ নিয়েও ফায়দা হয়নি স্মিথের। ৭৪ বলে ৪২ রান করে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার। তৃতীয় শিকার পান শরিফুল।

২৬ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৪ উইকেটে ১১৮ রান। তাদের লিড দাঁড়িয়েছে ৫৪ রান

ক্রিজে নতুন ব্যাটার অ্যালেক্স কেয়ারি। ৪০ বলে ২১ রানে অপরাজিত গ্রিন।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে সরিয়ে দিয়ে ডারউইনে তারা ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায়। সেই সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ ম্যাকাই টেস্টে হতাশ করল। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে তারা। সফরকারীদের গুটিয়ে দিতে ৩৪ ওভার লেগেছে অস্ট্রেলিয়ার।

বাংলাদেশ একাদশ

সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

অস্ট্রেলিয়া একাদশ

ট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us