ঢাকা
২১ আগস্ট ২০২৬
Advertise with us

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২১ আগস্ট ২০২৬   ১৩ বার পঠিত
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

ছবি: সংগৃহীত

রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজের পর তিনি শ্রদ্ধা জানান।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে সরাসরি ভোটে মোট ২৫৫ ভোট পেয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল। আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপ্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন তিনি। এই বিশেষ আনুষ্ঠানিকতার আগেই বিএনপির সদ্য সাবেক মহাসচিব তার দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধা খালেদা জিয়ার কবর জিয়ারত ও সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us