ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
রসুন খেলে কি কোলেস্টেরল কমে? মির্জা ফখরুল আগাগোড়া একজন রাজনৈতিক ব্যক্তিত্ব: অর্থমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে ফ্রান্স দূতাবাসের অভিনন্দন বিরোধীদলকে অভিনন্দন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে মামুনলের শুভেচ্ছা: দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দায়িত্ব পালনের আশা সংবিধানের ৭০ অনুচ্ছেদের ‘কবর’ দেওয়া হবে: চিফ হুইপ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে ড. ইউনূসের শুভেচ্ছা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অভিনন্দন নবনির্বাচিত রাষ্ট্রপতিকে চরমোনাই পীরের অভিনন্দন, জাতির স্বার্থে দায়িত্ব পালনের আহ্বান নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমিরের অভিনন্দন
Advertise with us

সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
সাবেক প্রতিমন্ত্রী ফরহাদের স্ত্রী ৩ দিনের রিমান্ডে

ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে নিউমার্কেট থানা এলাকায় আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় যুব মহিলা লীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ রিমান্ডের এ আদেশ দেন।

নয়টি মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভের পর গত ১২ আগস্ট তাকে নিউমার্কেট থানার এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

এরপর তার বিরুদ্ধে সাতদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার।

সেই আবেদনের শুনানির জন্য আজ দিন ছিল।

রাষ্ট্রপক্ষ তার রিমান্ড আবেদনের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষে আইনজীবী রিমান্ড বাতিলসহ জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন।

মামলার নথি অনুযায়ী, জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে নিউমার্কেট থানাধীন নীলক্ষেত এলাকায় আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউমার্কেট থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ ১৩০ জনকে আসামি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছরের ১৬ ফেব্রুয়ারি রাতে ঢাকার ইস্কাটন রোডের একটি বাড়ি থেকে সৈয়দা মোনালিসাকে গ্রেপ্তার করে পুলিশ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us