ঢাকা
১৪ আগস্ট ২০২৬
শিরোনাম
খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার নিউরোসায়েন্সেস হাসপাতালে বাড়ছে ৫০০ শয্যা, কাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের মাটির নিচে কী আছে? বিরল খনিজের খোঁজে যাচ্ছে চীনের বিজ্ঞানীরা ডিমের ডজন ১৫০ টাকা, সবজিও এখনো চড়া জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের সমাপ্তি—মধ্যরাতে রাকিবের ফেসবুক পোস্ট রবিবার কিশোরগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী, জেলাজুড়ে উৎসবের আমেজ সংগ্রাম, ত্যাগ ও নেতৃত্বে এগিয়ে চলা—ছাত্রদল নেতা আবু আফসান মোহাম্মদ ইয়াহইয়া তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাতের পর এবার ছাত্রদল সেক্রেটারির বার্তা যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা তাপদাহ ও খরায় বিপর্যস্ত ইউরোপ: পানিসংকটে বন্ধ রোমানিয়ার একমাত্র পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
Advertise with us

যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
যে কোনো সময় ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

ছবি: ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিতে নতুন নেতৃত্ব আসার সুর বাজছে। যেকোনো মুহূর্তে ঘোষণা হতে পারে নতুন কমিটি। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ছাত্রদলের শীর্ষ পাঁচ নেতা।

প্রধানমন্ত্রীর সঙ্গে এই বিদায়ী সাক্ষাতের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। জীবন থেকে ছাত্ররাজনীতির সোনালী অধ্যায় বিদায়ের ইঙ্গিত দিয়ে তিনি বিএনপির শীর্ষ নেতৃত্ব, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোদ্ধা এবং সাধারণ শিক্ষার্থীদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পোস্টে রাকিব লেখেন, ‘অনেক বেশি সম্মান ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জীবনের শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে।’

‘তিনি তার দীর্ঘ দায়িত্ব পালনকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য পদত্যাগ কর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির শীর্ষ নেতাদের দিকনির্দেশনা ও সহযোগিতার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।’

নিজের মেয়াদে রাকিব-নাছির কমিটির ভূমিকা তুলে ধরে ছাত্রদল সভাপতি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে রাজপথে বীরোচিত ভূমিকা পালন, পরবর্তী সময়ে ক্যাম্পাসগুলোতে ‘মব’ মোকাবিলা করা এবং কোনো অনাকাঙ্ক্ষিত বিতর্কে না জড়িয়ে সততার সঙ্গে নেতৃত্ব দেওয়াই ছিল তাদের প্রধান অর্জন।

দায়িত্ব পালনকালে নিজের অনিচ্ছাকৃত ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনার পাশাপাশি নিজের নতুন জীবনের জন্য দোয়া চেয়েছেন রাকিব। একই সঙ্গে, ছাত্রদলের রাজপথের এই দীর্ঘ পথচলাকে আরও সুসংগঠিত করতে যার হাতেই আগামী দিনের নেতৃত্ব আসুক না কেন, নতুন সেই কমিটিকে যেন সবাই সাদরে গ্রহণ করেন এমন প্রত্যাশা ব্যক্ত করেই নিজের বার্তার ইতি টানেন এই বিদায়ী ছাত্রনেতা।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us