ঢাকা
০৯ আগস্ট ২০২৬
শিরোনাম
কাদের-পলকের ফোনালাপ ‘নেটটা স্লো করে দাও, নেত্রীর পারমিশনটা নিয়ে নেই’ রাষ্ট্রপতি নির্বাচনে ২টি মনোনয়ন ফরম সংগ্রহ করলো বিএনপি ৪ দিনের সফরে সিঙ্গাপুর যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী সামা ওবায়েদ মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎকেন্দ্র ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের পর নতুন ইতিহাস গড়তে যাচ্ছে জামায়াত তারেক রহমানকে ‘কথিত প্রধানমন্ত্রী’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া অস্ত্র ও ইয়াবাসহ দুই যুবক গ্রেফতার মেসির বাবার প্রতি শ্রদ্ধা জানানোর সিদ্ধান্ত নিল আর্জেন্টিনা
Advertise with us

বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৯ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
বাড়ির মালিককে টুকরোর পর ৯ প্যাকেটে রাখলেন ভাড়াটিয়া

ছবি: সংগৃহীত

ভাড়াটিয়ার হাতে নৃশংসভাবে খুন হয়েছে ফরিদা ইয়াসমিন (৫০) নামের এক বাড়ির মালিক। হত্যার পর ঘটনা আড়াল করতে লাশ টুকরো টুকরো করে পলিথিনে ৯টি প্যাকেট করে বাড়ির পেছনে ফেলে রাখে ঘাতকরা।

ঘটনাটি ঘটে শনিবার সন্ধ্যায় কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে গ্রামে। ওই ঘটনায় ঘাতক ভাড়াটিয়া লাইলী আক্তারকে জনতা আটক করে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

জানা যায়, দেবিদ্বার পৌর এলাকার ছোট আলমপুরে স্বামী ও সন্তানদের নিয়ে প্রায় ৩০ বছর ধরে বসবাস করছিলেন ফরিদা ইয়াসমিন। স্বামী মফিজুল ইসলাম জাহাজে চাকরি করেন। দুই মেয়ে রাবেয়া বসরী ও মরিয়ম আক্তারের বিয়ে হয়ে যাওয়ায় বাড়িতে একাই বসবাস করতেন ফরিদা ইয়াসমিন। বাড়ির অন্য একটি ঘর ভাড়া দেওয়া হয় লাইলী আক্তরের নিকট। শনিবার সকালে ছোট মেয়ে মরিয়ম আক্তার বাবার বাড়িতে এসে মাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে শনিবার সন্ধ্যায় ফরিদা ইয়াসমিনের বোনের ছেলে মামুন বাসার পেছনে পলিথিনের কয়েকটি প্যাকেটে তার খণ্ডিত মরদেহ দেখতে পেয়ে
পুলিশে খবর দেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ওই সময় বিক্ষুব্ধ জনতা ভাড়াটিয়া লাইলী আক্তারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ফরিদা ইয়াসমিনকে হত্যার কথা স্বীকার করেন। তার সঙ্গে রবিউল, সোহেল ও ইমন নামের আরও তিন যুবক ও লাইলীর স্বামী আবুল কালাম আজাদ জড়িত থাকার কথাও তিনি স্বীকার করেন। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় ঘটনাস্থল থেকে পুলিশ ফরিদার টুকরো করা লাশের প্যাকেট উদ্ধার ও ঘাতক লাইলী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়। ঘাতক লাইলী আক্তার দেবিদ্বার পৌর এলাকার চাঁপানাঘর গ্রামের আবুল কালাম আজাদের স্ত্রী।

এ ব্যাপারে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, পলিথিনে মোড়ানো ফরিদা ইয়াসমিনের টুকরো করা লাশের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়েছে, তবে পা এবং মাথা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। আটক লাইলীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি আরও চারজনের নাম উল্লেখ করেছেন। বাকি আসামিদের আটকের চেষ্টা চলছে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us