ঢাকা
২৫ জুন ২০২৬
শিরোনাম
১/১১ সরকারের সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের বিচার চাইলেন শাম্মী আক্তার আ.লীগের জায়গা আছে, বিএনপি-জামায়াতের যাওয়ার জায়গা নেই: সংসদে জামায়াত এমপি প্রধান সড়কে অটোরিকশা-ফিটনেসবিহীন গাড়ি বন্ধে শিগগিরই কার্যকর ব্যবস্থা: ডিএমপি মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের গণমাধ্যমের পক্ষপাতহীন কর্মকাণ্ডের মাধ্যমে সংসদ মহিমান্বিত হবে: স্পিকার দ্বিতীয় পদ্মা সেতুর সমীক্ষায় সাড়ে ৪ কোটি টাকা বরাদ্দ: সংসদে অর্থমন্ত্রী মোটরযানের মালিকানা পরিবর্তন নিয়ে বিআরটিএর নির্দেশনা জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : প্রতিমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ আরেক মামলায় গ্রেফতার সাবেক এমপি মমতাজ
Advertise with us

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট
বুধবার, ২৪ জুন ২০২৬   ২২ বার পঠিত
চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন তারেক রহমানসহ বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীগণ। মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান নৈশভোজে অংশ নেন। নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন- দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সাথে রাষ্ট্রীয় ভোজে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখা হয়েছে, একসাথে তারা ভোজে অংশ নেন। এর মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। দালিয়ান আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়।

তিনি আরও জানান, আগামীকাল সকালে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনে যোগদানের পর দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 123456
78910111213
14151617181920
21222324252627
282930