ঢাকা
০৪ আগস্ট ২০২৬
শিরোনাম
দলমত নির্বিশেষে সবার সহযোগিতায় উন্নয়ন কাজ করতে চাই : ডিএনসিসি প্রশাসক গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, খসড়া অনুমোদন মন্ত্রীসভায় মোটরযানের জন্য কড়া নিষেধাজ্ঞা, আকস্মিক বিকট হর্ন দিলেই শাস্তির ব্যবস্থা ‘এত আন্দোলন করেন, সরকার ক্ষমতা ছেড়ে দিলে দেশ চালাবে কে’ – প্রশ্ন প্রতিমন্ত্রী নুরের বিএনপি ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে জুলাইকে অস্বীকার করেছে: গোলাম পরওয়ার হাসিনাকে এয়ারপোর্ট থেকে সরাসরি ফাঁসির মঞ্চে নেওয়া হবে: নাহিদ ইসলাম অনুষ্ঠানে বক্তব্যের আগে চোখে ব্যান্ডেজ বাঁধলেন নাসীরুদ্দীন পাটওয়ারী এনসিপি নেতাদের শেখ হাসিনার পথ অনুসরণ না করার আহ্বান রিজভীর নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না: মাহফুজ আলম সম্রাট কি তার ডিগ্রি দেখাবেন, মোদিকে ককরোচ নেতার চ্যালেঞ্জ
Advertise with us

গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ১১ বার পঠিত
গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সেনা রিজিয়নের উদ্যোগ

ছবি: সংগৃহীত

খাগড়াছড়ির দুর্গম ও প্রত্যন্ত পাহাড়ি এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ প্রশিক্ষণ ও স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু করেছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন।

আজ রবিবার সকালে খাগড়াছড়ি সেনানিবাসের ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের উদ্যোগে সদর উপজেলার বিভিন্ন প্রত্যন্ত এলাকা থেকে আসা ২৩ জন নারীকে নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় অংশগ্রহণকারীদের গর্ভকালীন স্বাস্থ্যসেবা, নবজাতক ও শিশুর পরিচর্যা, প্রাথমিক চিকিৎসা এবং স্বাস্থ্য সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি তাদের প্রয়োজনীয় স্বাস্থ্যপরামর্শ ও প্রাথমিক চিকিৎসাসেবাও প্রদান করা হয়।

প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ৫ ফিল্ড অ্যাম্বুলেন্সের সিও লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আনোয়ারুস সাদাত। এসময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন সদর দপ্তরের জিএসও-২ (ইন্টেলিজেন্স) মেজর কাজী মোস্তফার অ্যাফিন, খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. রতন খীসা, গাইনি চিকিৎসক ডা. বিউটি চাকমাসহ সংশ্লিষ্টরা।

আয়োজকরা জানান, দুই সপ্তাহব্যাপী এ কর্মসূচির মাধ্যমে পার্বত্য অঞ্চলের প্রত্যন্ত এলাকার গর্ভবতী নারী ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষা, নিরাপদ মাতৃত্ব এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতা ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে।

তারা বলেন, এ ধরনের উদ্যোগ দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করার পাশাপাশি মা ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us