ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী হাজ্জাজ ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য : মাহদী আমিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার: প্রেস সচিব পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর
Advertise with us

আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ২৩ বার পঠিত
আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের অবস্থান

ছবি: সংগৃহীত

চলতি আগস্ট মাসেই যোগদান ও পদায়নের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান কর্মসূচি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা এ কর্মসূচি শুরু করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সকাল থেকে সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হতে শুরু করেন। বেলা ১১টার দিকে সেখান থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে যান তারা। সেখানে পুলিশের বাধার মুখে রাস্তার একপাশে অবস্থান নেন শিক্ষকরা। আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় আলোচনা করছে পুলিশ। তবে কর্মসূচি চালিয়ে যেতে অনড় শিক্ষকরা।

এদিকে শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়েছে। পাশেই রাখা হয়েছে জলকামান।

এর আগে সকালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের আগামী ১ অক্টোবর যোগদান করানো হবে এবং বিদ্যালয়ে পদায়ন করা হবে। এরপর তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। তবে আন্দোলনকারীদের দাবি তারা চলতি আগস্ট মাসেই যোগদান ও বিদ্যালয়ে পদায়ন চান। এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে জানালে তারা কর্মসূচি প্রত্যাহার করে ফিরে যাবেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us