ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী হাজ্জাজ ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য : মাহদী আমিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার: প্রেস সচিব পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর
Advertise with us

দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ২১ বার পঠিত
দর্শনা সীমান্তে ১৩ কোটি টাকার স্বর্ণসহ পাচারকারী আটক

ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযানে প্রায় ১৩ কোটি ৩২ লাখ টাকার ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের স্বর্ণসহ রবিউল ইসলাম (৩৪) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা জব্দ করা হয়।

শনিবার বিকালে দর্শনা উপজেলার পারকেষ্টপুর সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটক রবিউল ইসলাম চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়। এ সময় সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় সন্দেহভাজন রবিউল ইসলামকে চ্যালেঞ্জ করে আটক করেন বিজিবি সদস্যরা।

পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

বিজিবি অধিনায়ক নাজমুল হাসান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বর্ণগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন বলে স্বীকার করেছেন। আটক ব্যক্তিকে জব্দকৃত মোটরসাইকেলসহ দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধার করা স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us