ঢাকা
০৩ আগস্ট ২০২৬
শিরোনাম
দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ‘স্কুল মিল’ চালু করা হবে: প্রতিমন্ত্রী হাজ্জাজ ছাত্রশিবির প্রতিটি ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের হেনস্থা করছে: নাছির উদ্দীন জামায়াতের পরামর্শে রাজনৈতিক পরিবেশ নষ্ট করছে এনসিপি: রাশেদ খান জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নই সরকারের প্রধান লক্ষ্য : মাহদী আমিন আন্দোলন-সংগ্রামে আহত ও নিহতদের পাশে দাঁড়াবে সরকার: প্রেস সচিব পুলিশের জারি করা সর্বোচ্চ সতর্কতা শুধু একটি ‘রিমাইন্ডার’: ডিবি প্রধান বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর
Advertise with us

পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০২ আগস্ট ২০২৬   ২০ বার পঠিত
পাঁচ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ছবি: ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে পাঁচ কেজি গাঁজাসহ মো. সুমন (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলা এলাকার একটি বসতবাড়ির সামনের পায়ে চলা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার সুমন মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকার আব্দুল কাদিরের ছেলে।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাক রাসেলের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সুমনকে পাঁচ কেজি গাঁজাসহ আটক করেন।

এ ঘটনায় মুন্সীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

জেলা পুলিশ জানিয়েছে, মুন্সীগঞ্জ জেলায় চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে চলমান অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us