ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী ভারত-আমেরিকা কারো আধিপত্য মেনে নেব না: নাহিদ ইসলাম হামলার বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, যদি পারে মেরে ফেলবে: সারজিস আলম বিএনপি শুধু ছাত্রদল-যুবদলের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক ভূমিকম্পে কারখানার চিমনি-শপিংমলে ধস, আহত-নিখোঁজ অনেকে সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা ফ্যামিলি কার্ড বিতরণে অনিয়ম হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা ১৭ বছর ধরে জুলাই অভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছে বিএনপি: এ্যানি
Advertise with us

মোদির ফেসবুক ভিডিও ব্লক, ভুল স্বীকার করে যা বলল মেটা

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬   ১৭ বার পঠিত
মোদির ফেসবুক ভিডিও ব্লক, ভুল স্বীকার করে যা বলল মেটা

ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ফেসবুক ভিডিও বন্ধ করে দেয় মেটা। যা নিয়ে হইচই পড়ে যায়। পরে অবশ্য এ জন্য ক্ষমা চেয়ে নেয় মেটা। কিছুক্ষণের মধ্যেই আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফিরে আসে মোদির করা সেই সেলফি ভিডিও।

দুঃখ প্রকাশ করে প্রতিষ্ঠানটি জানিয়েছে, প্রযুক্তিগত ত্রুটির কারণে ভুলবশত ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরায় চালু করা হয়েছে।

মেটার এক মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ‘প্রযুক্তিগত ভুলের কারণে কনটেন্টটি সাময়িকভাবে সরিয়ে ফেলা হয়েছিল। পরে সেটি পুনরুদ্ধার করা হয়েছে।’

তবে সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখছে ভারত সরকার। ভিডিওটি কেন সরানো হয়েছিল এবং মেটার ব্যাখ্যা যাচাই করা হচ্ছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে মেটার প্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে।

ফেসবুকে সাময়িকভাবে ব্লক করা ওই ভিডিওটি গত ২৩ জুলাই আপলোড করা হয়েছিল, যা ককরোচ জনতা পার্টির (সিজেপি) ব্যানারে আয়োজিত শিক্ষার্থী বিক্ষোভকালে জেন-জি বা তরুণ প্রজন্মের উদ্দেশে নরেন্দ্র মোদির প্রথম বার্তা ছিল। ভিডিওটিতে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল এবং সাময়িক বাধার মুখে পড়ার আগে এতে লাখ লাখ ভিউ হয়েছিল।

সূত্র: এনডিটিভি

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us