ঢাকা
২৬ আগস্ট ২০২৬
শিরোনাম
স্বাধীনতা যুদ্ধের বাঁশি বাজিয়েছিলেন জিয়াউর রহমান: রিজভী এবার অভিনেতা ফজলুর রহমান বাবুর বাড়িতে চুরি গ্যাস-বিদ্যুৎ-সার নিয়ে সংসদ ও রাজপথে সরব হবে এনসিপি: নাহিদ ইসলাম ২০৩০ সালের আগে সব ধর্মীয় উপাসনালয় সম্মানিভাতার আওতায় আসবে: রাষ্ট্রপতি ঢাকায় লোডশেডিং সমন্বয়ের মাধ্যমে সাশ্রয় করা বিদ্যুৎ গ্রামাঞ্চলে পুনর্বণ্টনের উদ্যোগ পুলিশে বড় ধরনের রদবদল: দুই ডিআইজিসহ পুলিশের ১৭ কর্মকর্তাকে বদলি মহানবীর (সা.) আদর্শে হিংসা-বিদ্বেষ পরিহারের আহ্বান রাষ্ট্রপতির বাঙালি মুসলমানের আইডেন্টিটি প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন বলেই হাদিকে টার্গেট করা হয়: মাহমুদুর রহমান অনিবার্য কারণে রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত অন্যায়ভাবে কেউ যেন জেলে না থাকে, তা নিশ্চিত করবে সরকার: শামা ওবায়েদ
Advertise with us

পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ!

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ১০ জুলাই ২০২৬   ৭৭ বার পঠিত
পরিচিতদের জন্মদিন মনে করিয়ে দেবে হোয়াটসঅ্যাপ!

ছবি: ফাইল ছবি

প্রিয়জন বা পরিচিতদের জন্মদিন ভুলে যাওয়ার দিন এবার শেষ হতে চলেছে! এখন থেকে আপনজনদের জন্মদিন মনে করিয়ে দেওয়ার দায়িত্ব নেবে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। ব্যবহারকারীদের এই চমৎকার সুবিধা দিতে নতুন একটি ফিচার নিয়ে কাজ শুরু করেছে অ্যাপটি।

একটি সাম্প্রতিক রিপোর্টে জানা গেছে, হোয়াটসঅ্যাপ বর্তমানে তাদের অ্যান্ড্রয়েড বিটা ভার্সনে (Android Beta 2.26.27.3) এই নতুন ফিচারটির পরীক্ষা চালাচ্ছে। আপডেটটি চালু হলে, আপনার কন্টাক্ট লিস্টে সেভ করা কোনো পরিচিত ব্যক্তির জন্মদিন এলেই হোয়াটসঅ্যাপ আপনাকে ইন-অ্যাপ নোটিফিকেশন পাঠিয়ে জানিয়ে দেবে।

শুধু নোটিফিকেশনই নয়, অ্যাপের ভেতরে জন্মদিনের জন্য একটি আলাদা সেকশন বা তালিকাও তৈরি করা হতে পারে। সেখানে আসন্ন সব জন্মদিনের তালিকা একসঙ্গে দেখা যাবে। ফলে কাকে কবে শুভেচ্ছা জানাতে হবে, তা মনে রাখা আরও সহজ হবে।

তবে প্রশ্ন হলো, ফিচারটির জন্য ব্যবহারকারীদের জন্মতারিখ কীভাবে পাবে অ্যাপটি? রিপোর্ট অনুযায়ী, আইনি নিয়ম মেনে বয়স প্রমাণের জন্য হোয়াটসঅ্যাপ আগে যে তথ্য সংগ্রহ করেছিল, সেটিই এখানে ব্যবহার করা হতে পারে।

হোয়াটসঅ্যাপের নতুন আপডেট নিয়ে কাজ করা ব্লগ‘ওয়াবেটাইনফো’ (WABetaInfo) সর্বপ্রথম এই ফিচারটির সন্ধান পায়। ফিচারটি এখনো তৈরির প্রাথমিক পর্যায়ে রয়েছে। তাই বিটা টেস্টাররাও এখনই এটি ব্যবহার করতে পারছেন না। কবে নাগাদ ফিচারটি সবার জন্য চালু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত করে কিছু জানায়নি হোয়াটসঅ্যাপ।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us