ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

রুক্ষ চুলের ঘরোয়া যত্ন

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬   ৫৪ বার পঠিত
রুক্ষ চুলের ঘরোয়া যত্ন

রুক্ষ চুলের ঘরোয়া যত্ন  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

নিয়মিত যত্নের অভাবে অনেকের চুল রুক্ষ হয়ে যায়। অনেকে এ সমস্যা সমাধানে বাজার চলতি নানা ধরনের কেমিক্যালযুক্ত প্রসাধনী ব্যবহার করেন। ফলে চুল আরও রুক্ষ হয়ে পরে। তাই আজকে আপনাদের জানাবো ঘরোয়া উপায়ে রুক্ষ চুলের যত্ন নেওয়ার কিছু টিপস-

নিয়মিত চুল পরিষ্কার করুন। অফিসে বেরোতে হয় বলে প্রতিদিন চুল ভিজিয়ে গোসল করবেন না। এতে চুলের ক্ষতি তো হবেই। বাইরের দূষণ, ধুলো, ঘাম সব মিলিয়ে মাথার স্ক্যাল্পে ময়লা জমবে। তাই প্রতিদিন পানি দিয়ে ধুয়ে এগুলোকে বিদায় করুন। চুল উজ্জ্বল থাকবে। সপ্তাহে তিন থেকে চার দিন শ্যাম্পু করুন।

সাধারণত শুষ্ক চুলের ক্ষেত্রেই রুক্ষতা বেশি দেখা দেয়। তাই শ্যাম্পু করার ক্ষেত্রে মাইল্ড শ্যাম্পু ব্যবহার করুন। এতে চুলের অতিরিক্ত তেলতেলে ভাব দূর হলেও চুল রুক্ষ হবে না। চুল এবং স্ক্যাল্প দুটোই থাকবে পরিষ্কার। চুল তার ঔজ্জ্বল্য হারাবে না। ঠিক এ কারণেই কিন্তু ডিপ কন্ডিশনিং ভীষণ প্রয়োজন। সেই সঙ্গে হেয়ার মাস্ক ব্যবহার করুন। নিয়মিত চুলের যত্নে চুলের রুক্ষতা কমবে।

একটা অ্যালোভেরার জেল বের করে চটকে নিন। এতে এক টেবিল চামচ গ্রিন টি, এক টেবিল চামচ মেথিগুঁড়ো মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। চুলের গোড়া থেকে ডগা অবধি মিশ্রণটি মিশিয়ে আধাঘণ্টা পর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন।

দুইটি ডিম এবং দুই টেবিল চামচ অলিভ অয়েল একসঙ্গে মিশিয়ে চুলে লাগাতে পারেন। আধাঘণ্টা রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে ফিরে আসবে চুলের স্বাস্থ্য এবং দেখাবে মসৃণ।

চুল নরম এবং মসৃণ রাখতে নারিকেলের দুধ খুবই উপকারী। এক কাপ নারিকেলের দুধ পরিমাণ মতো কারিপাতা গুঁড়ো এবং দুই টেবিল চামচ কমলালেবুর রস মিশিয়ে মিশ্রণটি তৈরি করুন। আধাঘণ্টা মিশ্রণটি রেখে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন। কারিপাতা চুলের জন্য খুবই উপকারী। এটি চুলকে ঘন করতে সাহায্য করে।

একটা ডিম, এক টেবিল চামচ ক্যাস্টর অয়েল, একটা পাতিলেবুর রস এবং এক টেবিল চামচ অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো চুল এবং মাথার স্ক্যাল্পে লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। এরপর পরিষ্কার পানি বা মাইল্ড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিন।

দুইটি ডিমের সাদা অংশ, চার টেবিল চামচ দুধ, তিন টেবিল চামচ মধু এবং একটি কলা চটকে মেশান। এবার ক্রিমের মতো মিশ্রণটি অল্প অল্প চুলের গোড়া থেকে ডগা অব্দি ব্রাশে লাগান। আধাঘণ্টা রাখুন। মাইল্ড শ্যাম্পু করে ধুয়ে নিন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031