ঢাকা
২৫ জুলাই ২০২৬
Advertise with us

বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা ইরানের

ডেস্ক রিপোর্ট
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬   ২১ বার পঠিত
বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে জোড়া ড্রোন হামলা ইরানের

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

বাহরাইন ও জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। একই সঙ্গে ইরানের স্বার্থবিরোধী যেকোনো পদক্ষেপ আঞ্চলিক নিরাপত্তা ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে নষ্ট করবে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ইরানের মেহের নিউজ এজেন্সির প্রকাশ করা এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির জ্বালানি মজুত, সরঞ্জামের গুদাম এবং সেনাদের বাসস্থানে ড্রোন হামলা চালানো হয়েছে। এ ছাড়া জর্ডানের মুওয়াফফাক সালতি বা আল-আজরাক ঘাঁটির উড়োজাহাজের হ্যাঙ্গার, রক্ষণাবেক্ষণ কেন্দ্র ও বাসস্থানেও আঘাত হানা হয়েছে বলে নিশ্চিত করেছে তারা।

একদিকে যখন মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা চরমে, তখন অন্যদিকে কূটনৈতিক তৎপরতাও সমানতালে চালিয়ে যাচ্ছে তেহরান। শুক্রবার কিরগিজস্তানে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের (এসসিও) পররাষ্ট্রমন্ত্রীদের বার্ষিক কাউন্সিলে যোগ দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। আয়োজক দেশ কিরগিজস্তানের পররাষ্ট্রমন্ত্রী তাকে স্বাগত জানান।

চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান ও ইরানসহ অন্যান্য সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা এই বার্ষিক সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলন থেকে একটি ছবিও শেয়ার করেছেন আব্বাস আরাগচি। সেখানে নিজেদের জাতীয় পতাকার সামনে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং রাশিয়ার সের্গেই লাভরভসহ অন্যান্য দেশের প্রতিনিধিদের সঙ্গে তাকে দেখা যায়।

উল্লেখ্য, চীনের উদ্যোগে গঠিত এসসিও মূলত একটি বহুপক্ষীয় সংস্থা। এটি পারস্পরিক আস্থা বৃদ্ধি, অর্থনৈতিক উন্নয়ন এবং নতুন চ্যালেঞ্জ ও হুমকি মোকাবিলায় কাজ করে থাকে। তবে এটি কোনো প্রতিরক্ষামূলক সামরিক জোট নয়।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031