ছবি: সংগৃহীত
কুমিল্লা থেকে ১৬ কেজি গাঁজা নিয়ে আসার সময় চাঁপাইনবাবগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-ডিএনসি’র হাতে মেয়ে, জামাই ও শ্বশুরসহ ৫ জন মাদক কারবারি আটক হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হরিপুর এলাকায় একটি বাসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হচ্ছেন, সুইট (২৪), মতিউর রহমান (৪০), জিহাদ আলী, অসীম আলী (২০) এবং মোমেনা খাতুন (২০)। তাদের সাথে একটি শিশুও রয়েছে। তাদের সবার বাড়ি জেলার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
এদের মধ্যে মতিউর রহমান ও মমেনা খাতুন বাবা মেয়ে এবং সুইট মেয়ের জামাই। (অর্থাৎ সম্পর্কে তারা জামাই, মেয়ে এবং শ্বশুর)।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক চৌধুরী ইমরুল কায়েস বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতরা কুমিল্লা থেকে গাঁজাগুলো নিয়ে চাঁপাইনবাবগঞ্জ আসে এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।