ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
এমপি গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে গাড়িচালকের হত্যাচেষ্টা মামলা দেশ ও মানুষের সেবায় কাজ করে যাচ্ছে ছাত্রদল : ডিএনসিসি প্রশাসক প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ গাজী নজরুলকে এমপি পদ ছাড়তে বলল জামায়াত, নইলে স্পিকার-ইসিতে চিঠি গণভোটের বিরুদ্ধে গিয়ে সংবিধান বাস্তবায়ন করছে বিএনপি: নাসীরুদ্দীন পাটওয়ারী ইরানের পিকঅ্যাক্স পরমাণু কেন্দ্রে হামলা চালাবে যুক্তরাষ্ট্র? ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল বাংলাদেশি জাতীয়তাবাদ দেশের সব মানুষের অভিন্ন পরিচয়: তথ্য ও সম্প্রচারমন্ত্রী প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধি দলের বৈঠক
Advertise with us

প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬   ২০ বার পঠিত
প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ

ছবি: সংগৃহীত

প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ ও দ্রুততর করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

মঙ্গলবার মন্ত্রণালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সাথে আলোচনার সময় এই সকল নির্দেশনা দেন ভূমিমন্ত্রী।

এসময় প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং সচিব মো. মোখতার আহমেদ উপস্থিত ছিলেন।

প্রবাসী কল্যাণ মন্ত্রী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে  Priority Service চালু; ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে পরিশোধের সুবিধা; নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা স্বল্প সময়ে সম্পন্ন করা; ভূমি অফিসে প্রবাসী কর্নার/সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার প্রদানে ভূমিমন্ত্রীকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান।

জবাবে ভূমিমন্ত্রী বলেন, সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করতে এবং বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে প্রবাসী কার্ড চালু করছে। ভূমি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে উল্লেখিত সকল সেবা যথাযথভাবে সম্পন্ন করতে সব রকমের সহযোগিতা করবে মর্মে প্রবাসী কল্যাণ মন্ত্রীকে প্রতিশ্রুতি প্রদান করেন। এছাড়াও প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি সেবা সহজ করতে মন্ত্রণালয় থেকে একটি ফোকাল পয়েন্ট করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন ভূমিমন্ত্রী।

এসময় ভূমি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031