ঢাকা
১৬ জুলাই ২০২৬
শিরোনাম
মাওলানা মামুনুল হকের সঙ্গে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তার সাক্ষাৎ জুলাইকে ইতিহাসের পাতায় তুলে ধরার আহ্বান বিরোধীদলীয় নেতার বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে: স্বাস্থ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ নতুন বাংলাদেশ গড়ার কারিগর হবে প্রান্তিক শিক্ষার্থীরা: মাহদী আমিন উত্তরা থেকে সচিবালয় অভিমুখে শিক্ষার্থীরা টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ বৈরি আবহাওয়ার কারণে এইচএসসি দিতে না পারাদের ফের সুযোগ, সংসদে শিক্ষামন্ত্রী নিউইয়র্কে ইউরোপীয় নেতাদের সঙ্গে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির বৈঠক জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন হবে বাংলাদেশের একাদশ
Advertise with us

কথায় কথায় চুলে হাত দেওয়ার ‘বদভ্যাস’, সমালোচনা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ডেস্ক রিপোর্ট
বুধবার, ১৫ জুলাই ২০২৬   ১২ বার পঠিত
কথায় কথায় চুলে হাত দেওয়ার ‘বদভ্যাস’, সমালোচনা নিয়ে মুখ খুললেন ঋতুপর্ণা

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নেভার মাইন্ড’ নিয়ে যেমন চর্চা চলছে, তেমনই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে তার পোশাক ও বিভিন্ন আচরণ নিয়ে। তবে শুধু পোশাকের কারণেই নয়, অন্য একটি বিশেষ মুদ্রাদোষের জন্যও তাকে প্রায়ই নেটিজেনদের কটাক্ষের শিকার হতে হয়।

বিভিন্ন সাক্ষাৎকারে বা কথা বলার সময় অভিনেত্রীর বারবার চুলে হাত দেওয়ার অভ্যাসটি নিয়ে সোশ্যালে ট্রোলিং যেন নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে। অনেকেই এই স্বভাবের কারণে তাকে উপহাস করেন, আবার কেউ কেউ মনে করেন দৃষ্টি আকর্ষণ করার জন্যই তিনি এমনটা করেন। এবার এই ট্রোলিং ও নিজের বিশেষ অভ্যাসটি নিয়ে নিজেই মুখ খুলেছেন ঋতুপর্ণা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের একটি বদভ্যাসের কথা বলতে গিয়ে অভিনেত্রী অকপটে স্বীকার করেন যে, কথা বলার মাঝে বারবার চুলে হাত দেওয়া তার পুরোনো অভ্যাস। ঋতুপর্ণার কথায়, কথা বলার সময় তার খালি মনে হয় চুলটা হয়তো ঠিকভাবে সেট নেই, আর সেই কারণেই অবচেতনভাবে হাত চলে যায় চুলে। তিনি জানান, এটি তার ছোটবেলার অভ্যাস হলেও একা থাকার সময় সাধারণত এমনটা করেন না। তবে ক্যামেরার সামনে দাঁড়ালেই কেন যেন তিনি বাড়তি সচেতন হয়ে পড়েন এবং নিজের অজান্তেই চুলে হাত দিয়ে বসেন।

উল্লেখ্য, চৈতি ঘোষাল পরিচালিত ‘নেভার মাইন্ড’ সিনেমার প্রিমিয়ারে ঋতুপর্ণা সেনগুপ্তের পোশাক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। আর সেই রেশ ধরেই অভিনেত্রীর এই পুরোনো মুদ্রাদোষের বিষয়টি আবারও নেটজনতার মাঝে নতুন করে চর্চার বিষয় হয়ে উঠেছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031