ঢাকা
০৮ জুলাই ২০২৬
শিরোনাম
জুলাই কোনো বজ্রপাত নয়, এটি দীর্ঘদিনের সংগ্রামের পরিণতি: উপদেষ্টা ডা. জাহেদ বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক সংসদে ব্যাংক ডাকাতদের ‘ডিম থেরাপি’ দেয়ার দাবি রেহানা আক্তার রানুর স্বাস্থ্যখাতে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: সমাজকল্যাণ মন্ত্রী গুজব প্রতিরোধে ‘বাংলাফ্যাক্ট’ সক্রিয়ভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী রোহিঙ্গা সংকট দ্রুত সমাধানে দৃঢ় প্রতিজ্ঞ সরকার : প্রধানমন্ত্রী জুলাই নিয়ে কটূক্তিকারীদের বিচার করতে হবে: আখতার হোসেন ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির বহিষ্কারের পরেও যদি কেউ অপকর্ম করে সে দায় যুবদলের নয় : যুবদল সভাপতি সুন্দর সমাজ বিনির্মাণে মাদক নিয়ন্ত্রণ আমাদের নৈতিক দায়িত্ব : খোকন
Advertise with us

আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস: ‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
আর্জেন্টিনার জয়ে শোবিজে উল্লাস: ‘জাদুকর যখন মাঠে, ভয়ের কী আছে’

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিশ্ব ফুটবলের অন্যতম মহাতারকা লিওনেল মেসির জাদুকরী পারফরম্যান্স আর আর্জেন্টিনার অবিশ্বাস্য জয়ে ভাসছে ফুটবলপ্রেমীরা। সাধারণ ফুটবলপ্রেমীদের পাশাপাশি আলবিসেলেস্তেদের এই ঐতিহাসিক জয়ে উল্লাসে মেতে উঠেছেন দেশের শোবিজ অঙ্গনের একঝাঁক তারকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস আর ভালো লাগার কথা প্রকাশ করেছেন চঞ্চল চৌধুরী, পূর্ণিমা, মিলা, তৌসিফ, কেয়া পায়েলের মতো জনপ্রিয় তারকারা।এদিকে টানটান উত্তেজনার এই ম্যাচ দেখে বেশ রোমাঞ্চিত গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী। তবে প্রতিপক্ষকে সমীহ করতে ভোলেননি তিনি। চঞ্চল চৌধুরীর ভাষ্যে, ‘খুব ভয় পাইছিরে, তবে মিশর দূর্দান্ত খেলেছে।’

চিত্রনায়িকা পূর্ণিমা লিখেছেন, ‘আর্জেন্টিনার জন্য কী দুর্দান্ত একটি রাত! যখন সারা বিশ্ব ভেবেছিল সব শেষ, মেসি এবং তার যোদ্ধারা দেখিয়ে দিলেন সত্যিকারের চ্যাম্পিয়নদের হৃদস্পন্দন কেমন হয়। সাহস, আবেগ আর বিশ্বাস এক নান্দনিক উপায়ে পুরো খেলার মোড় ঘুরিয়ে দিল। আলহামদুলিল্লাহ।’

May be an image of soccer and text
পূর্ণিমা 

পরীমণি পোস্ট দিয়ে বলেন, ‘হসপিটালে পা ভাঙ্গা রোগীদের ফুটবল খেলা দেখা নিষেধ। আমি কিছু জানিনা।’

ছোট পর্দার তুমুল জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব মেসির এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন দেখে মুগ্ধ। নিজের অনুভূতি প্রকাশ করে বলেন, ‘পৃথিবীর সেরাদের কাছ থেকে সেরা কামব্যাক।’

ম্যাচের জয়-পরাজয় আর মাঠের আমেজ নিয়ে একটু রসিকতাও করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বেলাল খান। নিজের ওয়ালে তিনি লিখেছেন, ‘রূপকথাকেও হার মানালো আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত কোন দূর্নীতি ছিলোনা, রেফারিও ভালোই ছিলো। কিন্তু যখন থেকে আর্জেন্টিনা গোল দিয়েছে তখন থেকে দূর্নীতি শুরু হয়েছে। হা হা হা।’

May be an image of football, soccer and text
বেলাল

এদিকে গায়িকা মিলা মনে করছেন তার উপস্থিতিতেই যেন ভাগ্য ফিরেছে আর্জেন্টিনার! মাঠে বসে খেলা দেখার দারুণ এক মুহূর্ত শেয়ার করে তিনি লিখেছেন, ‘এইযে দেখো আমি খেলা দেখতে গেলাম আর যখনি আমি আর্জেন্টটিনা কে ডাকলাম ওমনি জিতে গেলো আর্জেন্টিনা।’

ম্যাচের শেষ মুহূর্তের তীব্র উত্তেজনা ছুঁয়ে গেছে ছোট পর্দার মিষ্টি অভিনেত্রী কেয়া পায়েলকেও। খেলা চলাকালীন নিজের স্নায়ুচাপের কথা জানিয়ে তিনি লিখেছেন, ‘আমার হার্টবিট ফাস্ট হয়ে গেছে।’

আর লিওনেল মেসির প্রতি অগাধ আস্থা প্রকাশ করেছেন তরুণদের পছন্দের সংগীতশিল্পী তাসরিফ খান। ‘ফুটবল জাদুকর’-এর প্রশংসা করে তিনি লিখেছেন, ‘জাদুকর যখন আছে মাঠে, ভয়ের কী আছে তবে? এগিয়ে যাও আর্জেন্টিনা।’

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031