ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

ডেস্ক রিপোর্ট
বুধবার, ০৮ জুলাই ২০২৬   ৫২ বার পঠিত
বিএনপি নিজেদের সংশোধন না করলে চূড়ান্ত লড়াই হবে: মামুনুল হক

ছবি: সংগৃহীত

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ছোট বাচ্চাদের শান্ত করতে ‘দুধভাত’ হিসেবে খেলায় রাখা হয়, বিএনপিও তেমনি জুলাই বিপ্লব বা জুলাইয়ের চেতনাকে বাংলাদেশের মূল রাজনীতি থেকে সরিয়ে ‘দুধভাত’ বানিয়ে রাখার একটি প্রকল্প হাতে নিয়েছে। তারা সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে।

বুধবার দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ১১ দলের এক সেমিনারে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, ‘ছোটবেলায় যখন সাত-আট বছরের বাচ্চারা ফুটবল বা অন্য কোনো খেলা খেলত, তখন তিন-চার বছরের ছোট বাচ্চারাও সেই খেলায় অংশ নেওয়ার জন্য বায়না ধরত। কিন্তু ফুটবল খেলার জন্য যে বয়স বা সামর্থ্য প্রয়োজন, তা ওই ছোট বাচ্চাদের থাকে না। তখন বড় বাচ্চারা একটি কৌশল অবলম্বন করত। তারা ওই ছোট বাচ্চাটিকে সান্ত্বনা দেওয়ার জন্য বলত, হ্যাঁ, তুমিও খেলায় আছো, তবে তুমি ‘দুধভাত’। বিএনপি জুলাই বিপ্লবীদের জন্য কান্নাকাটি বা আবেগ দেখালেও জুলাই চেতনা বাস্তবায়নের পক্ষে তাদের কোনো পদক্ষেপ নেই। বরং তারা সুপরিকল্পিতভাবে এই চেতনাকে হত্যার চেষ্টা করছে। তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি নিজেদের সংশোধন না করে, তবে তাদের সাথে চূড়ান্ত লড়াই হবে।’

তিনি আরো বলেন, অতীতে বিএনপির ওপর নির্ভর করে বারবার ক্ষতিগ্রস্ত হওয়ার পর এবার তারা বিকল্প পথ বেছে নিচ্ছেন। বিএনপি ব্যর্থ হলে এই ঐক্য গণবিস্ফোরণে পরিণত হবে। এছাড়া তিনি অতিদ্রুত ‘জুলাই জাদুঘর’ উন্মুক্ত করার দাবি জানান, অন্যথায় বড় ধরনের সমস্যার হুঁশিয়ারি দেন।

বর্তমান সরকারের উদ্দেশে তিনি বলেন, শেখ হাসিনা যেমন ‘উন্নয়নের গণতন্ত্র’ (পদ্মা সেতু বা মেট্রোরেল) দিয়ে মানুষের অধিকার খর্ব করেছিলেন, বর্তমান প্রধানমন্ত্রী যদি ‘ফ্যামিলি কার্ড’ বা ‘কৃষি কার্ডের’ গণতন্ত্র দিয়ে মানুষকে বুঝ দিতে চান, তবে তাদের আচরণও শেখ হাসিনার বিরুদ্ধে করা আচরণের মতোই কঠোর হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031