ঢাকা
১৯ জুলাই ২০২৬
শিরোনাম
দেশের মানুষকে ভয় দেখানো যাবে না: ব্যারিস্টার ফুয়াদ যে কোনো সময় হরতাল-অবরোধের মতো কর্মসূচি দেওয়ার প্রস্তুতি রয়েছে: নাহিদ আ.লীগের স্বাভাবিক মৃত্যু হয়েছে: অলি আহমদ বিএনপি দেশের আমূল কোনো সংস্কারের পক্ষে থাকতে চায় না: মামুনুল হক গণভোট ব্যর্থ হলে সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান চার বিশ্বকাপে মিলেছে ভবিষ্যদ্বাণী, এবার যাদের চ্যাম্পিয়ন বলছে ইএ স্পোর্টস সারাদেশে ১০টি আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণ করা হবে : ক্রীড়া প্রতিমন্ত্রী ট্রল-অপবাদ দিয়ে দায়িত্ব থেকে বিচ্যুত করা যাবে না: শিক্ষামন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ : সড়ক প্রতিমন্ত্রী ‘পাঁচ মাসে গণতান্ত্রিক পুনর্গঠন ও অর্থনৈতিক খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে সরকার’
Advertise with us

সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬   ৩০ বার পঠিত
সিরিয়া সফরে ফ্রান্সের প্রেসিডেন্ট, হোটেলের কাছে ভয়াবহ বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ছবি: আল-জাজিরা

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সিরিয়া সফরের মধ্যেই রাজধানী দামেস্কে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার পর্যটন মন্ত্রণালয় এবং ম্যাক্রোঁর থাকার জন্য নির্ধারিত হোটেলের কাছাকাছি এলাকায় বিস্ফোরণগুলো ঘটে। এতে শহরের বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, বিস্ফোরণের পর দামেস্কের আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

একটি নিরাপত্তা সূত্র আল জাজিরাকে জানিয়েছে, ব্যস্ত বেসামরিক এলাকায় বিস্ফোরণগুলো ঘটেছে। তিনি ঘটনাটিকে একটি অপরাধমূলক হামলা হিসেবে উল্লেখ করেছেন। এতে বেশ কয়েকজন হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরার যাচাইকৃত ভিডিওতে একটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নিতে বর্তমানে দামেস্কে অবস্থান করছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় এলিসি প্রাসাদ জানিয়েছে, বিস্ফোরণের সময় ম্যাক্রোঁ প্রেসিডেন্ট আল-শারার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পথে ছিলেন। তবে তিনি বিস্ফোরণের শব্দ শোনেননি এবং তাঁর সফরসূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

আল জাজিরার সংবাদদাতা ওবাইদা হিতো জানিয়েছেন, বিস্ফোরণের পর ঘটনাস্থল ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী এবং আশপাশের সড়কগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে প্রেসিডেন্ট প্রাসাদের আশপাশের পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত সপ্তাহেও মধ্য দামেস্কের একটি ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং ২০ জন আহত হয়েছিলেন। নতুন এই বিস্ফোরণের ঘটনায় সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আবারও উদ্বেগ তৈরি হয়েছে।  সূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031