ঢাকা
০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী
Advertise with us

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ১৮ বার পঠিত
ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর

ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেছেন, চব্বিশের জুলাইয়ে হাজারো উদিয়মান তরুণ নিহত হয়েছে, অন্ধত্ব বরণ করেছে, পঙ্গুত্ব বরণ করেছে। তাদের রক্ত ও জীবনের বিনিময়ে ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হয়েছে। মানুষের প্রত্যাশা ছিল এই সংসদে দেশ ও জাতির সমস্যা নিয়ে আলোচনা হবে, সংস্কার নিয়ে আলোচনা হবে। জাতির মুক্তির পথ রচিত হবে। কিন্তু কী দেখছি আমরা? সংসদে কেউ ওয়াশিং মেশিন চায়, একদল আরেক দলের নিন্দাবাদ করে, ইতিহাসের খেরোপাতা উল্টায়। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি

সোমবার (৬ জুন) কুষ্টিয়ার শিল্পকলা মিলনায়তনে জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত জেলা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন চরমোনাই পীর।

নিজ দলের কর্মীদের প্রতি আহ্বান রেখে তিনি বলেন, মানবরচিত আইনে কোনো দিন শান্তি আসতে পারে না। বাংলাদেশে একমাত্র দল এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ, যারা নীতি হিসেবে ইসলামের কথা বলে। তাই আমরা যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে সম্পৃক্ত আছি, তাদের কাজের গতি বাড়াতে হবে। মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে।

চরমোনাই পীর প্রশ্ন রেখে আরও বলেন, আমেরিকা আমাদের পরীক্ষিত বন্ধু হয় কী করে? কোন বিবেচনায় তাদেরকে পরীক্ষিত বন্ধু বলা যায়? আমরা সকলের সাথে সুসম্পর্ক চাই। সৌহার্দ্যমূলক-সহযোগিতামূলক সম্পর্ক চাই। তবে কেউ যদি আমাদের স্বাধীন দেশে আধিপত্য করতে আসে, তাহলে তা প্রতিরোধ করা হবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031