ঢাকা
০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী
Advertise with us

ইরান যুদ্ধের জেরে ভারতে বাড়ছে প্রাকৃতিক গ্যাসচালিত যান

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ২৯ বার পঠিত
ইরান যুদ্ধের জেরে ভারতে বাড়ছে প্রাকৃতিক গ্যাসচালিত যান

ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে জেরে জ্বালানির দাম বেড়ে যাওয়ায় ভারতে বৈদ্যুতিক, হাইব্রিড এবং সংকুচিত প্রাকৃতিক গ্যাস চালিত গাড়ির(সিএনজি) চাহিদা বেড়েছে। চলতি বছরের জুন মাসে যাত্রীবাহী গাড়ির বিক্রিতে এই ধরনের মডেলের শেয়ার রেকর্ড পরিমাণে ছাড়িয়ে গেছে।

জুন মাসে যাত্রীবাহী গাড়ির খুচরা বিক্রির মধ্যে বিকল্প জ্বালানিচালিত গাড়ি বিক্রির হার ছিল ৪০.৩৫ শতাংশ। যা আগের মাসে ছিল প্রায় ৩৮ শতাংশ। মে মাসে পেট্রোল ও ডিজেলের দাম কয়েক দফা বাড়ার পর ক্রেতারা কম খরচে গাড়ি চালানোর উপায় খুঁজছিলেন, যার ফলে এই প্রবণতা দেখা গেছে।

ফেডারেশন অফ অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস(ফাডা)-এর প্রেসিডেন্ট সি.এস. ভিগনেশ্বর জানান, আমাদের দেখতে হবে এটি ক্রেতাদের কোনো আবেগতাড়িত বা তাৎক্ষণিক প্রতিক্রিয়া কি না, নাকি এই প্রবৃদ্ধি দীর্ঘস্থায়ী হবে।সামগ্রিকভাবে গাড়ি বিক্রি ২১.৮ শতাংশ বেড়ে রেকর্ড ২৬ লাখ ইউনিটে পৌঁছেছে, এর মধ্যে যাত্রীবাহী গাড়ির বিক্রি আগের বছরের তুলনায় ২৮.৬ শতাংশ বেড়ে ৪,১০,৮৫৩ ইউনিটে দাঁড়িয়েছে।

অন্যদিকে যাত্রীবাহী গাড়ির মধ্যে সিএনজি মডেলের হার ছিল মোট বিক্রির ২৪.৩ শতাংশ, যেখানে হাইব্রিড গাড়ির হার ছিল ৮.৩ শতাংশ এবং বৈদ্যুতিক গাড়ির হিস্যা ছিল ৭.৮ শতাংশ। শিল্পের শীর্ষস্থানীয় কোম্পানি মারুতি সুজুকি গত মাসে জানিয়েছিল, জ্বালানির দাম বাড়ার পর থেকে তাদের সিএনজি গাড়ির বুকিং ৪০ শতাংশ বেড়েছে।

ভারতের অটোমোবাইল ডিলারদের শীর্ষ জাতীয় সংগঠন (ফাডা-র) তথ্য অনুযায়ী, মোট দুই-চাকার গাড়ি বিক্রির মধ্যে বৈদ্যুতিক গাড়ির বিক্রির হার বেড়ে ১০.৬ শতাংশে দাঁড়িয়েছে, যা প্রথমবারের মতো দুই-অঙ্কের ঘরে পৌঁছাল।

ভিগনেশ্বর বলেন, যদিও ইরান যুদ্ধের কারণে অপরিশোধিত তেলের দামের আকস্মিক বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটার মতো সবচেয়ে খারাপ পরিস্থিতি হয়তো কেটে গেছে, তবে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরতে আরও কিছুটা সময়ের প্রয়োজন হবে।

সূত্র: রয়টার্স।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031