ঢাকা
০৬ জুলাই ২০২৬
শিরোনাম
প্রধানমন্ত্রী ১০০ টাকায় লাঞ্চ করেন, আমরাও করি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী জুলাই সনদকে অস্বীকার করে বিএনপি জাতির সঙ্গে গাদ্দারি করছে: নাহিদ ইসলাম খেলা শেষ, খোদা হাফেজ: মাহফুজ আলম ছাত্র-জনতা রক্ত দিয়ে তামাশা করার জন্য কাউকে সংসদে পাঠায়নি: চরমোনাই পীর দেশের স্বার্থে সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে: প্রধানমন্ত্রী প্রবাসীকল্যাণ মন্ত্রীর সঙ্গে আইওএম বাংলাদেশের চিফ অব মিশনের সৌজন্য সাক্ষাৎ ‘বিশ্বমানের প্রাথমিক শিক্ষা গড়তে সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার’ এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবিলায় অর্থনীতিবান্ধব রাজনীতি প্রয়োজন : তথ্যমন্ত্রী ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চীনকেও কাছে টানছে বাংলাদেশ পতিত সরকার কোনো প্রকল্পই জনস্বার্থে নেয়নি: বিদ্যুৎমন্ত্রী
Advertise with us

অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন

ডেস্ক রিপোর্ট
সোমবার, ০৬ জুলাই ২০২৬   ১৫ বার পঠিত
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা সম্পন্ন

ছবি: সংগৃহীত

প্রখ্যাত লেখক ও গবেষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৬ জুলাই) বাদ ফজর মিরপুরের পল্লবীর মসজিদুল আমান মসজিদে এই জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এছাড়া শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ যথাক্রমে সকাল সাড়ে ১০টা থেকে ১১টায় বাংলা একাডেমি, বেলা ১১টা থেকে দুপুর ১২টায় শহীদ মিনার এবং দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত অপরাজেয় বাংলায় রাখা হবে।

এর আগে, গতকাল রবিবার দুপুরে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।

আবুল কাসেম ফজলুল হক ১৯৪০ সালের ৩০ সেপ্টেম্বর কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জন্মগ্রহণ করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক (সম্মান) ও ১৯৬৬ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেন।

এরপর দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে অধ্যাপনা করেছেন। পরবর্তীতে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করছিলেন। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031