ঢাকা
০৫ জুলাই ২০২৬
শিরোনাম
অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তেই বাঁচল কোটি টাকা জুলাই পদযাত্রার প্রথম দিনে গাজীপুরে যাচ্ছেন নাহিদ ইসলাম সারা দেশে আ.লীগের অফিসগুলো আমরা পুড়িয়ে দিয়েছিলাম: রাকিব ট্রাম্প-পুতিনের দীর্ঘ ফোনালাপ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব ভবিষ্যতে জিডিপিতে বিসিক খাতের অবদান ৬০ শতাংশে নিতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী নির্ভরযোগ্য ডাটা জাতীয় উন্নয়নের অন্যতম ভিত্তি : অর্থমন্ত্রী ১৬ জুলাইকে ‘শহীদ দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা থাকতেই পারে, তবে ধৈর্য ধরতে হবে : দুদু বিরোধীদলীয় নেতার সঙ্গে স্পেনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
Advertise with us

ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন ও কীভাবে দেখবেন?

ডেস্ক রিপোর্ট
রবিবার, ০৫ জুলাই ২০২৬   ১৩ বার পঠিত
ব্রাজিল-নরওয়ে মাঠে নামছে আজ, খেলা কখন ও কীভাবে দেখবেন?

ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জয়ের স্বপ্ন থেকে ব্রাজিল এখন আর মাত্র তিন ধাপ দূরে। সেই পথের প্রথম বড় পরীক্ষা আজ, শেষ ষোলোর লড়াইয়ে তাদের প্রতিপক্ষ নরওয়ে।

বাংলাদেশ সময় রাত ২টায় যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ। জয়ী দল নিশ্চিত করবে কোয়ার্টার ফাইনালের টিকিট।

এ পর্যন্ত শেষ আটে জায়গা নিশ্চিত করেছে মরক্কো ও ফ্রান্স। গত রাতে কানাডাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে মরক্কো, আর প্যারাগুয়েকে বিদায় করে শেষ আট নিশ্চিত করে ফ্রান্স। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

আজকের ব্রাজিল-নরওয়ে ম্যাচের বিজয়ী দল কোয়ার্টার ফাইনালে খেলবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার ম্যাচের জয়ী দলের বিপক্ষে। সেমিফাইনালে সম্ভাব্য প্রতিপক্ষ হতে পারে আর্জেন্টিনা, মিশর, সুইজারল্যান্ড কিংবা কলম্বিয়া।

খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশের দর্শকরা টেলিভিশনে সরাসরি ম্যাচটি দেখতে পারবেন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং টি-স্পোর্টসে।

এ ছাড়া মোবাইল ফোন, ট্যাব বা ল্যাপটপ থেকেও ম্যাচ উপভোগ করা যাবে। সেজন্য নির্ধারিত সাবস্ক্রিপশনের মাধ্যমে মাইরবি, টফি এবং বায়োস্কোপ অ্যাপে সরাসরি সম্প্রচার দেখা যাবে।

Facebook Comments Box
Advertise with us
Advertise with us
Advertise with us
Sun Mon Tue Wed Thu Fri Sat
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031