ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->
উত্তরা পশ্চিম থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামিসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।
রবিবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় উত্তরা পশ্চিম থানা পুলিশ থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতাররা হলেন– মো. ইমরান শেখ (৩৪), মো. আবিদ হোসেন (২৩), মো. রানা (৪২), মো. সাকিব (২৪), মো. মিরাজ (২৯), মো. জহুরুল ইসলাম (৫০), মো. রাকিব (২৬), মো. বিল্লাল মিয়া (৪২), মো. এমদাদুল (৪০), মো. রিয়াজ (৪৭), শাহরিয়ার নাফিস শান্ত (২০), মো. শিবলু (৩৬), মো. ইসহাক মিয়া (৪৩), আবুল কালাম (৪৬), মো. সজিব সিকদার (২৪), বাহাদুর শেখ (৩৬), রবিউল ইসলাম (২৫), মো. তানভীর হোসেন (১৯), মো. তারেক হোসেন (৩০), মো. ইব্রাহিম মোড়ল (২৭), মো. জুয়েল আহম্মেদ (৩৫), মো. মেহেদী হাসান (২৫), মো. কোরবান (১৯), মো. আরিফ খান (৩২) ও মো. মোক্তার (৪৮)।
তিনি আরও জানান, গ্রেপ্তারদের মধ্যে নিয়মিত ও পরোয়ানাভুক্ত মামলার আসামির পাশাপাশি বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে।