ঢাকা
১৮ নভেম্বর ২০২৬
Advertise with us

আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

ডেস্ক রিপোর্ট
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬   ২৭ বার পঠিত
আওয়ামী লীগ বাংলাদেশের রাজনৈতিক দল নয়: সারজিস আলম

ছবি: সংগৃহীত

নপন্থি বলে ট্যাগ দিতো। অথচ এই দুই দলের কেউ কখনও পাকিস্তানে আশ্রয় নেয়নি। আওয়ামী লীগের এমন ট্যাগিংয়ের কারণে বুঝা যায় ঠাকুর ঘরে কে রে আমি কলা খাই না।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলা মোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে এনসিপি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

সারজিস আলম বলেন, আওয়ামী লীগের সাম্প্রতিক অপতৎপরতা প্রতিরোধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না। বরং বিরোধী দলীয় নেতাকর্মীদের নানাভাবে চেপে ধরার নীতি অবলম্বন করেছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি সংসদ নির্বাচনের আগে অনেক জায়গায় সমঝোতা করে আওয়ামী লীগকে পুনর্বাসন করেছে। এখন আবার স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে একই কর্মসূচি নিয়েছে, যা জুলাইয়ের আদর্শের বিপরীত।

তিনি ভারতকে উদ্দেশ করে বলেন, কোনও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক না করে বাংলাদেশের জনগণের স্বার্থকে দেখতে হবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য তারা এখনও আওয়ামী লীগের পক্ষে কাজ করছে। তাদের পুনর্বাসন করতে চায়। তারা খুনি হাসিনাকে আশ্রয় দিয়েছে। এমনকি শরিফ ওসমান হাদির খুনিদেরও হস্তান্তর করছে না।

সভায় আরও বক্তব্য রাখেন– এনসিপির সদস্য সচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারসহ এমপিসকেন্দ্রীয় নেতারা।

Advertise with us
Advertise with us
Advertise with us