ঢাকা
০৫ নভেম্বর ২০২৬
শিরোনাম
খুলনায় নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ মাদকচক্রের বিরুদ্ধে প্রতিবাদ করায় আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা: জামায়াত আমির পলাতক অপশক্তি কলকাঠি নাড়ছে : প্রতিমন্ত্রী মীর হেলাল নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতি রাকিবের এনসিপি থেকে পদত্যাগের ঘোষণা দিলেন সামান্তা শারমিন ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালনের আহ্বান জামায়াত আমিরের আন্দোলনের নামে নাশকতায় প্রতিবেশী দেশের মদত: রিজভী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : নাহিদ ইসলাম বাংলাদেশ সেনাবাহিনীর আর্টিলারি রেজিমেন্টের ৪৫তম বার্ষিক অধিনায়ক সম্মেলন
Advertise with us

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : নাহিদ ইসলাম

ডেস্ক রিপোর্ট
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬   ১৯ বার পঠিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ : নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত

বর্তমান সরকার দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সভাপতি নাহিদ ইসলাম। একইসঙ্গে দায়িত্ব পালনে ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের পদত্যাগ দাবি করেছেন তিনি।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা ১১টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে সাংগঠনিক অগ্রগতি পর্যালোচনা এবং স্থানীয় সরকার নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে আঞ্চলিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি দমন পীড়ন নীতি অবলম্বন করে দেশকে অস্থিতিশীল করে তুলেছে। শ্রমিকদের সঙ্গে সমন্বয় করে দ্রুত আন্দোলনের সমাধান করা উচিৎ। দেশের প্রতিটি ক্ষেত্রে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। বিএনপি সারা দেশে দমন-পীড়ন চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। একই সঙ্গে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণেও দলটি ব্যর্থ হয়েছে।’

তিনি বলেন, ‘জ্বালানিমন্ত্রীর পদত্যাগ চেয়েছি আমরা। জ্বালানি খাতে ও মন্ত্রী তার চরম বর্থ্যতার পরিচয় দিয়েছে। এই সরকারকে আমরা লিখিতভাবে আমরা ১১ দলীয় জোট থেকে প্রস্তাবনা দিয়েছিলাম, যেভাবে জ্বালানি খাতে উন্নতি করা যায়।’

এনসিপি আহ্বায়ক বলেন, ‘আওয়ামী লীগের যে অপতৎপরতা, সেটি ঠেকাতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে। গত ১৬ বছরেও ব্যর্থ হয়েছে বিএনপি। বিএনপি বড় দল হতে পারে, কিন্তু তারা একটা আপসকামী দল। বেগম খালেদা জিয়া আপসহীন হলেও তার বেশিরভাগ নেতারা আপসকামী। বিএনপি আওয়ামী লীগকে ঠেকাতে পারবে না, এর জন্য সাধারণ মানুষকে আবারও রাজপথে সজাগ থাকতে হবে। এই সরকার হলো একটি অজুহাতের সরকার। সরকারের সব ব্যর্থতার জন্য অজুহাত রয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, সংসদ সদস্য আতিক মুজাহিদ, সানী আব্দুল হক, সাদিয়া ফারজানা দিনা, কামরুল ইসলাম দর্পন, মোশাররফ হোসাইন, আবু সাঈদ লিয়ন প্রমুখ।

Advertise with us
Advertise with us
Advertise with us