ঢাকা
৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম
দেশের স্বার্থ ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস নয়: জামায়াত আমির এইচএসসিতে এবার ফেল ৫ লাখ ৯৪ হাজার শিক্ষার্থী এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ তাহসিফ হত্যা মামলা : ৫ কারণে দীপের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ শেখ হাসিনা দেশে ফিরলে আ. লীগের অবশিষ্টাংশেরও কবর রচিত হবে : সারজিস গণভোটের রায় কার্যকর না করাই দেশের সংকটের মূল কারণ : মামুনুল হক সময় থাকতে সতর্ক হোন, না হলে বিপদে পড়বেন : অলি আহমেদ বিরোধীদলের লং মার্চের কোনো যৌক্তিকতা নেই : রিজভী কানেক্টিভিটির নামে বাংলাদেশকে কারও কাছে ইজারা দেওয়া চলবে না : বিরোধীদলীয় নেতা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে বাস্তবে রূপ দিতে সরকার পাশে থাকবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Advertise with us

বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের দ্বারপ্রান্তে ক্যারিবীয়রা

ডেস্ক রিপোর্ট
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬   ১৪ বার পঠিত
বৃষ্টিতে খেলা বন্ধ, জয়ের দ্বারপ্রান্তে ক্যারিবীয়রা

ছবি: সংগৃহীত

মিরপুরে বাংলাদেশের দেওয়া ১৭০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করেছে ওয়েস্ট ইন্ডিজ। বিনা উইকেটে ৬৪ রান তুলে ফেলেছে তারা। ফলে প্রথম টেস্টে জয় পেতে সফরকারীদের প্রয়োজন ১০৬ রান, হাতে রয়েছে ১০ উইকেট।

১৪.১ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে তাদের সংগ্রহ ৬৪ রান। কিং ৫১ বলে ২৯ এবং ক্যাম্পবেল ৩৫ বলে ২৭ রানে অপরাজিত রয়েছেন। এমন পরিস্থিতিতে ম্যাচে ফিরতে হলে দ্রুত উইকেট তুলে নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে বাংলাদেশকে। তবে বৃষ্টির কারণে আপাতত খেলা বন্ধ রয়েছে। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে দুই ওপেনার ব্র্যান্ডন কিং ও জন ক্যাম্পবেলের অবিচ্ছিন্ন জুটিতে জয়ের পথে এগিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে চতুর্থ দিনের সকালে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় আরও গভীর হয়। আগের দিন ৬ উইকেটে ৭৯ রান নিয়ে দিন শেষ করেছিল স্বাগতিকরা। ক্রিজে অপরাজিত ছিলেন জাকের আলী অনিক ও নাঈম হাসান। তবে চতুর্থ দিনে বাকি চার উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ১৪২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে পাওয়া ২৭ রানের লিড যোগ করে ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭০ রান।

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে ব্যাট হাতে সবচেয়ে উজ্জ্বল ছিলেন নাঈম হাসান। ৯১ বলে চারটি চারের সাহায্যে ৫২ রান করেন এই অফ স্পিনার। টেস্ট ক্যারিয়ারে এটিই তার প্রথম অর্ধশতক। এ ছাড়া জাকের আলী করেন ২২ রান। মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে আসে ৯ রান। শরিফুল ইসলাম ৭ রানে অপরাজিত থাকেন।

ক্যারিবীয়দের হয়ে বল হাতে দাপট দেখিয়েছেন রোস্টন চেজ। ১৫.৪ ওভার বল করে ৩৬ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেন তিনি। জোমেল ওয়ারিকান নেন চার উইকেট। বাকি উইকেটটি পান শামার জোসেফ। প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭২ রান সংগ্রহ করেছিল। জবাবে নাঈম হাসানের ঘূর্ণিতে দিশেহারা হয়ে ২৪৫ রানেই অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে নাঈম চারটি উইকেট নেন। মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম শিকার করেন দুটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সেঞ্চুরি করেন শাদমান ইসলাম। তার ব্যাট থেকে আসে ১০৫ রান। এ ছাড়া তাওহীদ হৃদয় ৪২ এবং লিটন দাস অপরাজিত ৩৪ রান করেন।

Advertise with us
Advertise with us
Advertise with us